07/10/2024
আসসালামু আলাইকু আগামীকাল ৮ই অক্টোবর, রোজ - মঙ্গলবার ২৪ ঘন্টা সিএনজি সরবরাহের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় আনিত সিদ্ধান্ত নিম্নে পেশ করা হলো।
১/ আমাদের দাবি হবে
এক দফা এক দাবি
👉অবৈধ ভাবে দূর্ঘটনা প্রবণ সিএনজি পাচার রোধ করে সঠিক পরিমাপে ২৪ ঘন্টা অনুমোদিত যানবাহনে নিরবিচ্ছিন্ন গ্যাস প্রদান করতে হবে
২/মূল ব্যনারে
বাঁচাও রাইড পরিষেবা ঐক্য পরিষদ এবং ঢাকা ও চট্রগ্রাম সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদ এর যৌথ উদ্যোগে
এক দফা, এক দাবি যুক্ত করে
ব্যনারের নিচের অংশে সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে সকল সংগঠনের নাম এবং লোগো ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
৩/ বাঁচাও রাইড পরিষেবা ঐক্য পরিষদ এবং ঢাকা ও চট্রগ্রাম সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদ এর সাথে সার্বিক সহযোগিতায় যুক্ত থাকা সকল সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে
👉 ১ জন আহ্বায়ক, ৭ জন
যুগ্ন-আহ্বায়ক, ১জন সদস্য সচিব, ৬ জন যুগ্ন-সদস্য সচিব ও ৬ জন আহ্বায়ক কমিটির সদস্য নিযুক্ত করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।যে কমিটির নাম দেওয়া হয় 👉২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন সিএনজি সরবরাহের দাবি বাস্তবায়ন কমিটি।
৪/ আসছে ৮ অক্টোবর এর অবস্থান কর্মসূচি বাস্তবায়নের জন্য
(ক) প্রেস বিজ্ঞপ্তি ও সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করার জন্য আবেদন পত্র জমা দেওয়া।
(খ) ফেসটুন ও ব্যনার তৈরি করা।
(গ) ২ টি মাইক সহ অটোরিকশা ব্যবস্থা করা।
(ঘ) মাথায় পরিধানের জন্য লাল কাপড়ের ব্যাচ সংগ্রহ করা
(ঙ) অন্যান্য
উক্ত সরঞ্জামাদি সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয় যার ব্যয় বাবদ ৯০০০(নয় হাজার) টাকা এবং অন্যান্য বাবদ ৩০০০(তিন হাজার) টাকা হাতে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৫/ সরঞ্জামাদি সরবরাহ বাবদ ব্যয়ের ১২০০০(বার হাজার) টাকার মধ্যে 👉বাঁচাও রাইড পরিষেবা ঐক্য পরিষদ এর সাথে যুক্ত সকল সংগঠনের তরফ থেকে ৭০০০ (সাত হাজার) টাকা এবং ঢাকা ও চট্রগ্রাম সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদ এর সাথে যুক্ত থাকা সকল সংগঠনের তরফ থেকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা তহবিল সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৬/ আসছে ৮ তারিখের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কোনো প্রকার সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্পূর্ণ ভাবে নিষেধ করা হয়েছে এবং যদি কোনো ব্যক্তি বা সংগঠন বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে তার দায় ভার উক্ত ব্যক্তি বা সংগঠন বহন করবে।
একই সাথে কর্মসূচি চলাকালীন মূল ব্যনার থেকে দায়িত্বশীলগন যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য হবে এই মর্মে সকলেই অঙ্গীকার করেন।
৭/ উপস্থিত সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি লাইভের মাধ্যমে সকল সিএনজি নির্ভর শ্রমজীবী চালক ভাইদের ৮ তারিখের কর্মসূচিতে দলে দলে যোগদান করার আহ্বান জানিয়ে আলোচনা সভাটি সমাপ্ত করা হয়।
ধন্যবাদান্তে
শেখ মহসিন