27/09/2026
আজ ২৭ শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ময়মনসিংহ বিভাগ পার্বত্য চট্টগ্রামের মত বড় বড় পাহাড় না থাকলেও ময়মনসিংহ বিভাগে রয়েছে ছোট ছোট পাহাড়।বকশীগঞ্জের লাউ চাপরা পাহাড়,শ্রীবরদীর হারিয়াকোনা পাহাড়, বালিজুরির মায়াবী লেক,ঝিনাইগাতীর গজনি অবকাশ কেন্দ্র,নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক, পানিহাটা টুরিস্ট স্পট, রাবার ড্যাম, রাবার বাগান,আগর বাগান,হালুয়াঘাটের গাবরাখালি পর্যটন কেন্দ্র, বিজয়পুরের সাদা মাটির পাহাড়, দুর্গাপুরের পাহাড়, ফান্দা গারো পাহাড় লেঙ্গুরা সাত শহীদের মাজার, পাচগাও এর পাতলা বন ট্যুরিস্ট স্পট, চন্দ্র ডিঙ্গা পাহাড়। প্রতিটি স্পট চাইলে ১ দিনে ঘুরে দেখা সম্ভব আবার একটু সময় নিয়েও দেখা যায়।এটা ঠিক যে এগুলো আহামরি কিছু না আবার একেবারে কম ও না।এই বিভাগ পর্যটক কম টানার অন্যতম কারন হলো ভাল যোগাযোগ ব্যবস্থার অভাব এবং পর্যটকদের থাকার মত পর্যাপ্ত উপযুক্ত ব্যবস্থা না থাকা।শুধু মাত্র এই বিভাগের জেলাগুলো থেকেই পর্যটকদের আনাগোনা বেশি থাকে।সঠিক পরিকল্পনার অভাবেই এই বিভাগের পর্যটন খাত পিছিয়ে আছে সময়ের সাথে সাথে অন্যান্য জেলার পাশাপাশি ময়মনসিংহ বিভাগের জেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের কাছে গ্রহণযোগ্য করতে সরকারের পাশাপাশি বেসরকারি ভাবেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
ময়মনসিংহ বিভাগের বাস সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যুক্ত থাকতে পারেন of Mymensingh Division