14/09/2022
ইন্ডিকেটর লাইটের ব্যবহারঃ
আমরা যে কোন যানবাহন ই রাইড করি না কেন আশেপাশের যানবাহনের ড্রাইভারের সাথে আমাদের কমুনিকেট করার প্রধান মাধ্যম ইন্ডিকেটর।
আজকে ওভারটেকিং এর সময় ইন্ডিকেটর ব্যবহার নিয়ে আলোচনা করবোঃ
১. আপনার সামনে বাস, ট্রাক, প্রাইভেট কার যাই থাকুক যদি সে ডানে ইন্ডিকেটর দেয়, আপনি কোনভাবেই তাকে ওভারটেক করার চেষ্টা করবেন না, এই ইন্ডিকেটরের অর্থ বিপরীত দিকে অবস্টেকল আছে অথবা ঐ গাড়ি তার সামনের গাড়িকে ওভারটেক করতে যাচ্ছে, সেই মুহূর্তে আপনি ওভারটেক করতে যাবেন না।
২. আপনি ওভারটেক করার জন্য সামনের গাড়িকে হর্ন অথবা পাস লাইট দিলেন, তখন সে যদি বামে ইন্ডিকেটর দেয় তখন আপনি দেখেশুনে তাকে ওভারটেক করতে পারবেন। যদি বামে ইন্ডিকেটর না দেয় তখনও দেখেশুনে ওভারটেক করতে পারবেন কিন্তু ডানে ইন্ডিকেটর দিলে আর ওভারটেক করতে যাবেন না।
৩. আপনার পিছের গাড়ি যদি আপনাকে হর্ন অথবা পাস লাইট দেয় তখন আপনি যদি সাইড দিতে চান তাহলে বামে ইন্ডিকেটর দিয়ে তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিন।
৪. আর যদি মনে করেন আপনি এই মুহূর্তে পিছের গাড়িকে ওভারটেক করতে দিতে চাচ্ছেন না, তাহলে ডানের ইন্ডিকেটর জ্বালিয়ে দিন, এতে পিছের ড্রাইভার বুঝবে আপনি এই মুহূর্তে তাকে সাইড দিতে পারছেন না।
এইভাবে সামনে পিছের যানবাহন এর ড্রাইভারের সাথে কমিউনিকেট করে রাইড করতে পারলে আপনি অনেকটা নিরাপদ থাকবেন।