Bus Fan Of BD

Bus Fan Of BD বাস ফ্রেমিং আমাদের শখ

সম্মানিত সদস্যদের নিম্নোক্ত বিধি মেনে চলার জন্যে অনুরোধ করা হচ্ছে যাতে গ্রুপের আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় থাকে এবং সকলের মাঝে সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক বজায় থাকেঃ
সাধারণ নির্দেশাবলীঃ-

১/ গ্রুপে ছবি প্রকাশের পূর্বে ছবির অপব্যবহার রোধ করতে ছবিতে আপনার নাম ও পরিবহন বা গাড়ির লোগো ব্যবহার করুন। যে কোন পোস্টের ক্ষেত্রে বাংলায় লিখার ক্ষেত্রে ইংরেজি ফন্টে বাংলা না লিখে বাংলা ফন্টে লিখায় উৎসাহিত ( এক্ষেত্রে

কোন বাধ্যবাধকতা নেই ) করা হল।

২/ রেফারেন্স হিসেবে ব্যবহার বা অন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবি গ্রুপে শেয়ার করা নিষেধ এবং কোনো ছবি, ছবির মালিকের অনুমতি ছাড়া বা ছবির মালিকের যথাযথ ফটো ক্রেডিট ছাড়া প্রকাশ করা নিষেধ।

৩/ গ্রুপে ধর্ম, বর্ণ, আঞ্চলিক, রাজনৈতিক বৈষম্যমুলক কমেন্ট করা কিংবা এর পক্ষে প্রচারণা চালানো সম্পূর্ণ নিষেধ।

৪/ গ্রুপে সকলের মতামত কে সম্মান প্রদর্শনপূর্বক সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করুন, অন্যের মতামতকে সম্মান করুন। অহেতুক কোনো বিতর্ক থেকে বিরত থাকুন, গঠনমুলক আলোচনা এবং বিশ্লেষণ করা আমাদের উদ্দেশ্য। গ্রুপে কাউকে ব্যক্তিগত সমস্যা বা ইস্যুতে অসম্মানজনক পোস্ট বা কমেন্ট করা নিষিদ্ধ।

৫/ গ্রুপে বিজ্ঞাপন প্রচার, গেম সংক্রান্ত পোস্ট বা বাস সংশ্লিস্ট নয় এমন কোনো লিংক বা তথ্য প্রচার নিষিদ্ধ, বিশেষ বিশেষ ক্ষেত্রে এ নিয়ম শিথিলযোগ্য। সেক্ষেত্রে অবশ্যই “Off topic” উল্লেখ করে পোস্ট দিতে হবে।

৬/ কোনো পরিবহণ সংস্থা বা সংস্থার মালিকের নাম বিকৃতি বা অসম্মানজনক পোস্ট বা কমেন্ট নিষিদ্ধ।

৭/ গ্রুপের বিদেশী সদস্যদের সাথে সৌহার্দ্য বজায় রেখে চলা আমাদের কর্তব্য কারণ আমরা সকলেই আমাদের দেশকে প্রতিনিধিত্ব করি এবং দেশের ভাবমুর্তি সমুন্নত রাখা আমাদের পবিত্র কর্তব্য।

এডমিনগণ গ্রুপের বিধি ভঙ্গকারী যেকোনো পোস্ট বা কমেন্ট ডিলেট করার অধিকার রাখেন এবং উপরোক্ত বিধি সমূহ কেউ মেনে না চললে তাকে সতর্ক করা বা গ্রুপ থেকে অব্যাহতিপ্রদান দেওয়ার অধিকার এডমিনগণ রাখেন। যে কোন অভিযোগ, পরামর্শ গ্রুপে পোস্ট করুন বা এডমিনদের জানান।

https://facebook.com/groups/809534126637019/

আপনাদের সুবিধার্থে লাবিবা ক্লাসিক লিঃ-এর সকল কাউন্টার নাম্বার এবং নিয়মিত বাস ছাড়ার সময়সূচী/সিডিউল ও ভাড়ার তালিকাঃ⏺️ঢাকা...
12/04/2023

আপনাদের সুবিধার্থে লাবিবা ক্লাসিক লিঃ-এর সকল কাউন্টার নাম্বার এবং নিয়মিত বাস ছাড়ার সময়সূচী/সিডিউল ও ভাড়ার তালিকাঃ

⏺️ঢাকা'(সায়েদাবাদ)' - বরিশাল⏺️

🟢আমাদের নিয়মিত ট্রিপ সিডিউল🟢
▪️ঢাকা - বরিশাল▪️
▪️সকাল - ৫.৩০ ▪️সকাল - ৬.০০
▪️সকাল - ৬.৩০ ▪️সকাল - ৭.০০
▪️সকাল - ৭.০০ ▪️সকাল - ৭.৩০
▪️সকাল - ৮.০০ ▪️সকাল - ৮.৩০
▪️সকাল - ৯.৩০

🔸দুপুর - ১২.০০ 🔸 দুপুর - ১২.৩০
🔸দুপুর - ১.০০ .🔸 দুপুর - ১.৩০
🔸দুপুর - ২.০০ .🔸 দুপুর - ২.৩০
🔸দুপুর - ৩.০০ .🔸 দুপুর - ৩.৩০

🔹বিকাল - ৪.০০ .🔹বিকাল - ৪.৩০
🔹বিকাল - ৫.০০ .🔹সন্ধ্যা - ৬.০০

🟢আমাদের নিয়মিত ট্রিপ সিডিউল🟢
▪️বরিশাল - ঢাকা▪️
▪️সকাল - ৫.৩০ ▪️সকাল - ৬.০০
▪️সকাল - ৬.৩০ ▪️সকাল - ৭.০০
▪️সকাল - ৭.০০ ▪️সকাল - ৭.৩০
▪️সকাল - ৮.০০ ▪️সকাল - ৮.৩০
▪️সকাল - ৯.৩০

🔸দুপুর - ১২.০০ 🔸 দুপুর - ১২.৩০
🔸দুপুর - ১.০০ .🔸 দুপুর - ১.৩০
🔸দুপুর - ২.০০ .🔸 দুপুর - ২.৩০
🔸দুপুর - ৩.০০ .🔸 দুপুর - ৩.৩০

🔹বিকাল - ৪.০০ .🔹বিকাল - ৪.৩০
🔹বিকাল - ৫.০০ .🔹সন্ধ্যা - ৬.০০

⚫যান্ত্রিক ভাড়া নির্ধারিত করা হয়েছে⚫
🟩ঢাকা-বরিশাল=৫০০টাকা মাএ🟩

🟤কাউন্টার নাম্বারের তালিকা🟤
▪️ঢাকা'(সায়েদাবাদ)' - বরিশাল জোনঃ▪️

01329659319 - সায়দাবাদ টার্মিনাল-১
01329659320 - সায়দাবাদ আর.কে.চৌ কলেজ
01329659321 - সায়দাবাদ জনপদ মোড়-১
01329659322 - সায়দাবাদ জনপদ মোড়-২
01329659323 - যাত্রাবাড়ী
01329659324 - ধোলাইপাড়

▪️বরিশাল - ঢাকা'(সায়েদাবাদ)' জোনঃ▪️

01329659325 - বরিশাল টার্মিনাল-১
01329659326 - বরিশাল-২
01329659327 - বরিশাল-৩
01329659328 - বরিশাল-৪
01329659329 - রহমতপুর
01329659330 - ইছলাদি
01329659331 - সানুহার
01329659332 - জয়শ্রী
01329659333 - বাটাজোড়
01329659334 - গৌরনদী
01329659335 - টরকী
01329659336 - ভূরঘাটা
01329659337 - মোস্তফাপুর
01329659338 - রাজৈর
অসম্ভব এই সুন্দর ছবিটি তুলেছেন ঃ জনাব বায়েজিদ

🔵অভিযোগ ও পরামর্শ জন্য যোগাযোগ নাম্বার🔵
01329659800 এবং 01329659801

⚜️ সকল বাধা বিপত্তি কাটিয়ে আবারো পথচলা শুরু হোক পূর্ণ উদ্যমে। ❤️ বাস লাভার সবসময় আপনাদের সাথে ছিলো,  আছে এবং ভবিষ্যতেও থ...
11/04/2023

⚜️ সকল বাধা বিপত্তি কাটিয়ে আবারো পথচলা শুরু হোক পূর্ণ উদ্যমে। ❤️ বাস লাভার সবসময় আপনাদের সাথে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

|| Shohagh Scania Bi-axle ||

📣 বরিশালের লাক্সারিয়াস সেগমেন্টের নতুন প্রতিদ্বন্দ্বী।

📸 অসাধারণ ছবিটি ক্যামেরায় ধারণ করেছেন জনাব Tuhin Mahmud.

✅☑️দেশের বিভিন্ন অঞ্চলের বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে আমাদের সাথে থাকবেন

গ্রুপ লিংকঃ https://facebook.com/groups/809534126637019/

আভিজাত্যপূর্ণ এক অপারেটর 🌟🌟 লন্ডন এক্সপ্রেস 🌟🌟যাদের শুরুটাই হয়েছিল জার্মান ব্রান্ড ম্যান আর মালয়েশিয়ার এসকেএস থেকে বডিকৃ...
14/01/2023

আভিজাত্যপূর্ণ এক অপারেটর
🌟🌟 লন্ডন এক্সপ্রেস 🌟🌟

যাদের শুরুটাই হয়েছিল জার্মান ব্রান্ড ম্যান আর মালয়েশিয়ার এসকেএস থেকে বডিকৃত এক ঝাক বাসের সাথে। সিলেট কেন্দ্রিক যাত্রীসেবা থেকে চট্টগ্রাম, কক্সবাজারসহ খাগড়াছড়ি এমনকি বেনাপোল হয়ে কোলকাতা অবদি যাত্রীসেবা চালু করে তারা।

🌻বাসের সংখ্যা কম, নতুন করে কোন বাস বহরে যুক্ত হচ্ছিলো না দীর্ঘসময় ধরে আর সেই সাথে ছোট-বড় দুর্ঘটনা মিলিয়ে বেশ কিছু বাস যাত্রীসেবার বাইরে থাকার কারণে শিডিউলজনিত সমস্যা নিয়ে বন্ধ হয়ে যেতে থাকে কিছু রুট আবার সচলও হয় নতুন রূট। কিন্তু সাম্প্রতিককালে তারা তাদের পুরাতন রূপে ফিরে আসতে শুরু করেছে। বহরে স্লিপার বাসও যুক্ত করতে দেখা গেছে সম্প্রতি। এছাড়াও পুরাতন রুটগুলোকে আবার যাত্রীসেবার আওতায় আনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যা সত্যিই প্রশংসনীয়।

🧿ধন্যবাদ
Ahmef Shafi চমৎকার ছবিটি উপহার দেওয়ার জন্য।

রাতের বাস যাত্রা আর ভ্রমণ সঙ্গী লম্বা রাস্তার অপারেটর🔺🔻মামুন স্পেশাল🔻🔺⚠️⚠️চট্টগ্রাম ও কক্সবাজার থেকে যেমন সৌদিয়া কোচ সার...
13/10/2022

রাতের বাস যাত্রা আর ভ্রমণ সঙ্গী লম্বা রাস্তার অপারেটর
🔺🔻মামুন স্পেশাল🔻🔺

⚠️⚠️চট্টগ্রাম ও কক্সবাজার থেকে যেমন সৌদিয়া কোচ সার্ভিস, ময়মনসিংহ বিভাগ থেকে যেমন শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড লং রুটে যাত্রীসেবা দেয়, তেমনি সিলেটের আছে মামুন স্পেশাল। সিলেট ভিত্তিক কোম্পানি হলেও মামুনের কিছু রুট আছে চট্টগ্রাম, নোয়াখালী ও নারায়ণগঞ্জভিত্তিক। এছাড়াও ঢাকামুখী কিছু রুট রয়েছে তাদের। যাত্রীসেবায় তাদের রয়েছে বেশ সুনাম। দীর্ঘসময় ধরে যাত্রীচাহিদা অনুযায়ী সার্ভিস প্রদান করে আসছে তারা। ফলাফল হিসাবে যাত্রীদের নিকট বেশ পরিচিত মামুন স্পেশাল।

🌟মামুনের যাত্রীসেবার পরিধি নিম্নের রুটসমূহেঃ
✳️ঢাকা - সিলেট - সুনামগঞ্জ
✳️ঢাকা - দিরাই
✳️ঢাকা - শ্রীমঙ্গল - মৌলভীবাজার - বিয়ানীবাজার
✳️সিলেট - চট্টগ্রাম
✳️সিলেট - বগুড়া
✳️সিলেট - কুষ্টিয়া - চুয়াডাঙ্গা
✳️সিলেট - মাগুরা - ঝিনাইদহ - জীবননগর
✳️সিলেট - যশোর - বেনাপোল
✳️সিলেট - যশোর - খুলনা
✳️সিলেট - গোপালগঞ্জ - খুলনা
✳️সিলেট - সাতক্ষীরা - শ্যামনগর
✳️সুনামগঞ্জ - চট্টগ্রাম
✳️সুনামগঞ্জ - বগুড়া
✳️চট্টগ্রাম - মাগুরা - ঝিনাইদহ - কালীগঞ্জ - দর্শনা
✳️চট্টগ্রাম - বাগেরহাট - রায়েন্দা
✳️নোয়াখালী - চৌগাছা
✳️নোয়াখালী - যশোর - বেনাপোল
✳️নোয়াখালী - সাতক্ষীরা - শ্যামনগর
✳️নারায়ণগঞ্জ - কুষ্টিয়া - আলমডাঙ্গা
✳️নারায়ণগঞ্জ - মাগুরা - ঝিনাইদহ - ন্যাপা
✳️নারায়ণগঞ্জ - জীবননগর - ঘুগরী পান্তাপাড়া
✳️নারায়ণগঞ্জ - মহেশপুর - সামন্তা বাজার
✳️নারায়ণগঞ্জ - মনিরামপুর - তালা - পাইকগাছা
✳️নারায়ণগঞ্জ - সাতক্ষীরা - শ্যামনগর
✳️নারায়ণগঞ্জ - শেরপুর - বকশীগঞ্জ - রৌমারী
✳️ব্রাহ্মণবাড়িয়া - কুষ্টিয়া - চুয়াডাঙ্গা
✳️ভেলানগর - যশোর - বেনাপোল
✳️ভেলানগর - যশোর - বেনাপোল
✳️ভেলানগর - সাতক্ষীরা - শ্যামনগর (এসি)

📷অসাধারণ ছবিটির কারিগর জনাব D Nar।

⭕️ সাকুরা পরিবহন ⭕️ 🌐 বরিশালের অন্যতম নামকরা অপারেটর হলো সাকুরা পরিবহন। পদ্মা সেতু হওয়ার আগে বলতে গেলে তারা প্রায় একক ভা...
27/09/2022

⭕️ সাকুরা পরিবহন ⭕️

🌐 বরিশালের অন্যতম নামকরা অপারেটর হলো সাকুরা পরিবহন। পদ্মা সেতু হওয়ার আগে বলতে গেলে তারা প্রায় একক ভাবেই রাজত্ব করেছে তাদের রুটে। পদ্মা সেতুর দৌলতে এখন অনেক নামিদামি অপারেটর তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। আগে তারা পাটুরিয়া দৌলতদিয়া দিয়ে তাদের রুটে সার্ভিস দিতো। এখনো তাদের সার্ভিস ওই রুট দিয়ে থাকলেও এখন পদ্মা সেতু দিয়ে তাদের ট্রিপ বেশি।

📸 ছবিয়াল: Asif Newaz

⚜️   ||    N A T I O N A L   T R A V E L S    ||   ⚜️🔸 উত্তরের জনপ্রিয় অপারেটর ন্যাশনাল ট্রাভেলস। ঢাকা হতে রাজশাহী-চাঁপ...
25/09/2022

⚜️ || N A T I O N A L T R A V E L S || ⚜️

🔸 উত্তরের জনপ্রিয় অপারেটর ন্যাশনাল ট্রাভেলস। ঢাকা হতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে এক আস্থার নাম ন্যাশনাল ট্রাভেলস। তাদের বহরে রয়েছে 6 ইউনিট স্ক্যানিয়া ব্র‍্যান্ডের বাস। এর মধ্যে তিন ইউনিট Scania K410 মাল্টি অ্যাক্সেল কোচ, যা মালয়েশিয়ার বিখ্যাত SKS Coach builders এর তৈরি। এছাড়াও এক ঝাঁক হিনো একে ওয়ান জে নন এসি বাস এবং ম্যান সিএলএ নন এসি বাস দ্বারা সুসজ্জিত অপারেটরটি।

📷 দেশের অন্যতম সুন্দর এই বাসটির ছবিটি তুলেছেন জনাব Tanvir Rahman

সৃষ্টিকর্তার সৃষ্টি গুলোর এক অপরূপ নিদর্শন খাগড়াছড়ি জেলা। যেখানে রয়েছে আকাশ পাহাড়ের মিতালী, চেঙ্গী ও মাইনী উপত্যকার বি...
13/09/2022

সৃষ্টিকর্তার সৃষ্টি গুলোর এক অপরূপ নিদর্শন খাগড়াছড়ি জেলা। যেখানে রয়েছে আকাশ পাহাড়ের মিতালী, চেঙ্গী ও মাইনী উপত্যকার বিস্তীর্ণ সমতল ভূ-ভাগ ও উপজাতীয় সংস্কৃতির বৈচিত্র্যতা। যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। প্রাকৃতিক সৌন্দর্যে আর রহস্যময়তায় ঘেরা খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চার প্রিয় বা ভ্রমণবিলাসীদের জন্য যেনো এক আদর্শ স্থান। প্রকৃতির অনন্য সৌন্দর্য ছড়িয়ে আছে এ জেলার আনাচে-কানাচে। এ জেলার বৈচিত্র্যময় জীবনধারা ও প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে করে বিমোহিত। খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে আলুটিলা গুহা ও ঝর্ণা, রিছাং ঝর্না, দেবতা পুকুর, মহালছড়ি হ্রদ, পানছড়ি/শান্তিপুর অরণ্য কুটির, মানিকছড়ি মং রাজবাড়ি, বিডিআর স্মৃতিসৌধ, রামগড় লেক ও চা বাগান পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

এই অপরূপ নিদর্শন গুলো ঢাকা থেকে দেখতে যাওয়ার জন্য আপনার নিরাপদ সফরসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন "রবি এক্সপ্রেস"কে।

📷অসাধারণ ছবিটি তুলেছেনঃ এবিএম নাদিম হাসান।

✅ Scania K410 Multi Axle ✅🔰 বাংলাদেশে বর্তমানে মোট ২৭ ইউনিট স্ক্যানিয়া K410 মাল্টি এক্সেল বাস চলাচল করে, যার মধ্যে ১১ ইউ...
12/09/2022

✅ Scania K410 Multi Axle ✅

🔰 বাংলাদেশে বর্তমানে মোট ২৭ ইউনিট স্ক্যানিয়া K410 মাল্টি এক্সেল বাস চলাচল করে, যার মধ্যে ১১ ইউনিট SKS Coachbuilder Sdn Bhd, Malaysia হতে আসা,৬ ইউনিট বাংলাদেশের Innovative Motors এবং বাকি ১০ ইউনিট লাক্সানা হতে প্রস্তুত করে আনা।

🇧🇩 বাংলাদেশের মোট ৩ টি অপারেটর Scania K410 Multi Axle বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। সেগুলো হলো নাবিল পরিবহন , সোহাগ পরিবহন ও ন্যাশনাল ট্রাভেলস।

🟪 সোহাগ পরিবহনের বহরে রয়েছে মোট ২০ ইউনিট Scania K410 Multi Axle বাস৷ এর মধ্যে ৮ ইউনিট SKS Coachbuilder Sdn Bhd দ্বারা প্রস্তুত অর্থাৎ CBU Product (13.7 মিটার) এবং ২ ইউনিট Innovative Motors দ্বারা প্রস্তুত অর্থাৎ CKD Product (14.4 মিটার) । এছাড়াও বাকি ১০ ইউনিট বাস ইন্দোনেশিয়ার লাক্সানা হতে প্রস্তুত করে আনা CBU Product।

বাসগুলোর রেজিস্ট্রেশন নং :

🔴 CBU Scania (৮ ইউনিট) :
★ ঢাকা মেট্রো - ব - ১৫-০৩৪৬ (SKS E138i)
★ ঢাকা মেট্রো - ব - ১৫-০৩৪৭ (SKS E138i)
★ ঢাকা মেট্রো - ব - ১৫-০৩৪৮ (SKS E138i)
★ ঢাকা মেট্রো - ব - ১৫-০৪৮০ (SKS E138i)
★ ঢাকা মেট্রো - ব - ১৫-০৪৮১ (SKS E138i)
★ ঢাকা মেট্রো - ব - ১৫-০৪৮২ (SKS E138i)
★ ঢাকা মেট্রো - ব - ১৫-৪৩৪৩ (SKS E138i)
★ ঢাকা মেট্রো - ব - ১৫-৪৩৪৪ (SKS E138i)

🔵 CKD Scania (২ ইউনিট) :
★ ঢাকা মেট্রো - ব - ১২-০৩৫৫ (Innovative)
★ ঢাকা মেট্রো - ব - ১২-০৩৫৮ (Innovative)

🔘 লাক্সানা ডাবল ডেকার ( ১০ ইউনিট ) :
☞ ঢাকা মেট্রো ব : ১৫-৮৪৯০
☞ ঢাকা মেট্রো ব : ১৫-৮৪৯১
☞ ঢাকা মেট্রো ব : ১৫-৮৪৯২
☞ ঢাকা মেট্রো ব : ১৫-৮৪৯৩
☞ ঢাকা মেট্রো ব : ১৫-৮৪৯৪
☞ ঢাকা মেট্রো ব : ১৫-৮৪৯৫
☞ ঢাকা মেট্রো ব : ১৫-৮৪৯৬
☞ ঢাকা মেট্রো ব : ১৫-৮৪৯৭
☞ ঢাকা মেট্রো ব : ১৫-৮৪৯৮
☞ ঢাকা মেট্রো ব : ১৫-৮৪৯৯

📷 শাহীন আহমেদ কিবরিয়া

💠 লন্ডন এক্সপ্রেস 💠🌐 ২০১৭ সালে যাত্রা শুরু হওয়া লন্ডন এক্সপ্রেস তাদের ১৬ ইউনিট Bi-Axle MAN কোচ দিয়ে বিভিন্ন রুট দিয়ে যাত...
09/09/2022

💠 লন্ডন এক্সপ্রেস 💠

🌐 ২০১৭ সালে যাত্রা শুরু হওয়া লন্ডন এক্সপ্রেস তাদের ১৬ ইউনিট Bi-Axle MAN কোচ দিয়ে বিভিন্ন রুট দিয়ে যাত্রী সেবা প্রদান করে যাচ্ছে। আজকের তাদের সেসব রুট, ভাড়া এবং কাউন্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

◼️ তাদের রুট সমূহ :-

🔲 ঢাকা - সিলেট
🔲 ঢাকা - চট্টগ্রাম
🔲 ঢাকা - কক্সবাজার
🔲 ঢাকা - বেনাপোল
🔲 চট্টগ্রাম - সিলেট
🔲 সিলেট - কক্সবাজার

🌐 ভাড়া :-

🔲 ঢাকা - সিলেট

➡️ ইকোনমি ক্লাস :- ১২০০
➡️ বিজনেস ক্লাস :- ১৪০০

🔲 ঢাকা - চট্টগ্রাম

➡️ ইকোনমি ক্লাস :- ১০০০
➡️ বিজনেস ক্লাস :- ১২০০

🔲 ঢাকা - কক্সবাজার

➡️ ইকোনমি ক্লাস :- ১৬০০
➡️ বিজনেস ক্লাস :- ২০০০

🔲 ঢাকা - বেনাপোল

➡️ বিজনেস ক্লাস :- ১৬০০
➡️ স্লিপার কোচ :- ১৮০০

🔲 চট্টগ্রাম - সিলেট

➡️ ইকোনমি ক্লাস :- ১৪০০

🔲 সিলেট - কক্সবাজার

➡️ ইকোনমি ক্লাস :- ২২০০

🌐 তাদের কাউন্টার নাম্বার সমূহ :-

🔲 ঢাকা
➡️ আরামবাগ :- ০১৭০১২২০০১১
➡️ কলাবাগান :- ০১৭০১২২০০৩৩
➡️ মানিক নগর :- ০১৭০১২২০০১৪
➡️ কল্যাণপুর :- ০১৭০১২২০০৩০
➡️ উত্তরা :- ০১৭০১২২০০১২
➡️ পান্থপথ :- ০১৭০১২২০০৩৪
➡️ সাভার :- ০১৭৫৪২৬২৬২৭
➡️ চিটাগাং রোড :- ০১৭৩০৯৩৭১৬২

🔲 চট্টগ্রাম
➡️ দামপাড়া :- ০১৭০১২২০০৪৪

🔲 সিলেট
➡️ হুমায়ুন রশিদ চত্তর :- ০১৭০১২২০০৫৫
➡️ সবহানি গেট :- ০১৭০১২২০০৫৬
➡️ পূর্ব মাজার গেট :- ০১৭০১২২০০৫৭
➡️ বাইপাস রোড :- ০১৭০১২২০০৫৮

🔲 কক্সবাজার
➡️ ডলফিন মোড় :- ০১৭০১২২০০৬৬
➡️ ঝাউতলা :- ০১৭০১২২০০৬৭

🔲 বেনাপোল
➡️ বেনাপোল বাজার :- ০১৭০১২২০০৮৭
➡️ বেনাপোল বর্ডার :- ০১৭০১২২০০৮৮

🌐 লন্ডন এক্সপ্রেসের অসাধারণ ছবিটি তুলেছেন 📸 :- Aqib Salim Aunto

♦️ শ্যামলী এন আর ট্রাভেলস ♦️♠️ ৩৫ ইউনিট কোরিয়ান হুন্দাই বাস ফ্লিটে যুক্ত করার মাধ্যমে বেসরকারিভাবে সর্বোচ্চ হুন্দাই এর খ...
08/09/2022

♦️ শ্যামলী এন আর ট্রাভেলস ♦️

♠️ ৩৫ ইউনিট কোরিয়ান হুন্দাই বাস ফ্লিটে যুক্ত করার মাধ্যমে বেসরকারিভাবে সর্বোচ্চ হুন্দাই এর খেতাব এখন তাদেরই।

📌 শ্যামলী এন আর ট্রাভেলস এর হুন্দাই বাস যেসব রুটে সেবা দিয়ে যাচ্ছে তা নিম্নরূপঃ

🔸 ঢাকা - চট্রগ্রাম
🔸 ঢাকা - কক্সবাজার
🔸 ঢাকা - টেকনাফ
🔸 ঢাকা - রাঙ্গামাটি
🔸 ঢাকা - বান্দরবান
🔸 ঢাকা - খাগড়াছড়ি
🔸 ঢাকা - দিনাজপুর
🔸 চট্টগ্রাম - ঢাকা - বেনাপোল - কলকাতা
🔸 ঢাকা - বেনাপোল - কলকাতা
🔸 ঢাকা - শিলিগুড়ি
🔸 ঢাকা - খুলনা
🔸 ঢাকা - বরিশাল - কুয়াকাটা

📷 শ্যামলী এন আর ট্রাভেলস এর অসাধারণ ছবিটি ক্যামেরাবন্দী করেছে জনাব নাফিজ মাহবুব

🧿 সৌদিয়া এয়ার কন 🧿💫 বর্তমানে দেশের পরিবহন সেক্টরে সৌদিয়া একমাত্র অপারেটর যারা এসি সেগমেন্টে মার্সিডিজ বেঞ্জ দিয়ে সেবা দি...
16/08/2022

🧿 সৌদিয়া এয়ার কন 🧿

💫 বর্তমানে দেশের পরিবহন সেক্টরে সৌদিয়া একমাত্র অপারেটর যারা এসি সেগমেন্টে মার্সিডিজ বেঞ্জ দিয়ে সেবা দিয়ে চলেছে। দেশে সৌদিয়ার পূর্বে ওরিয়েন্টাল , বাগদাদ পরিবহন, টি আর ট্রাভেলস, নেপচুন , এস পি গোল্ডেন লাইন , এস আলম (জয়েন্ট ভেঞ্চারে) মার্সিডিজ বেঞ্জ দিয়ে সার্ভিস দিতো।

🚩মাঝে সৌদিয়ার বেশির ভাগ মার্সিডিজ বেঞ্জ বাস গুলো ইঞ্জিন জনিত সমস্যার দরুন দীর্ঘদিন যাবৎ বন্ধ অবস্থায় পড়েছিলো তাদের নিজস্ব গ্যারেজে। কিন্তু সৌদিয়া কর্তৃপক্ষের ইচ্ছা এবং চেষ্টায় আস্তে আস্তে তাদের বসে থাকা বেঞ্জ গুলো আবারো রাস্তায় চলাচল উপযোগী করে তোলা হচ্ছে। প্রাথমিক পর্যায় ইউচাই ইঞ্জিন ইনস্টল করা এবং সাময়িক কিছু কাজ সম্পন্ন করা হচ্ছে চলাচলের জন্য।

📸 অসাধারণ ছবিটি তুলেছেন জনাব রবিন

👑 পূর্বাশা পরিবহন - খাতুন এন্টারপ্রাইজ 👑🔰 দক্ষিণের অত্যন্ত স্বনামধন্য ও রানী নামে খ্যাত অপারেটর পূর্বাশা পরিবহন। তাদের স...
02/08/2022

👑 পূর্বাশা পরিবহন - খাতুন এন্টারপ্রাইজ 👑

🔰 দক্ষিণের অত্যন্ত স্বনামধন্য ও রানী নামে খ্যাত অপারেটর পূর্বাশা পরিবহন। তাদের সার্ভিস রয়েছে দক্ষিণের মাগুরা,ঝিনাইদহ,চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায়। এছাড়াও তারা লংরুটে চট্টগ্রাম ও সিলেটে যাত্রীসেবা দিয়ে যাচ্ছে। উন্নত সেবা দানের মাধ্যমে উক্ত এলাকার মানুষের কাছে পূর্বাশা খুব পরিচিত নাম।

💠 তাদের বহরে রয়েছে :
🚩 ২৪ ইউনিট হিনো একে ওয়ান জে নন এসি
🚩 ৭ ইউনিট হিনো একে ওয়ান জে এসি বাস
🚩 ২ ইউনিট সিবিইউ হুন্দাই বাস
🚩 ২ ইউনিট হিনো আরএম টু বাস
🚩 ৪ ইউনিট হিনো আর এন এইট বাস

💫 অসাধারণ ছবিটি আমাদের দিয়েছেন জনাব আহনাফ সিদ্দিকী

♦️ দেশের বিভিন্ন অঞ্চলের বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন

💫 গ্রুপ লিংক : https://facebook.com/groups/809534126637019/

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Bus Fan Of BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bus Fan Of BD:

Share