24/12/2024
সড়ক-মহাসড়কে পণ্য পরিবহন খাতের গুরুত্বপূর্ণ প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড লো-বেড ও সেমি লো-বেড মালিক শ্রমিকদের বিরাজমান সমস্যাবলির কার্যকর সমাধানের লক্ষ্যে ১১দফা দাবী
প্রিয়, প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো-বেড ও সেমি লো-বেড মালিক শ্রমিক ভাইয়েরা আমাদের স্বশ্রদ্ধ সালাম ও আন্তরিক অভিনন্দন গ্রহণ করিবেন। প্রাইম মুভার ট্রেইলারের জন্ম লগ্ন হইতে অদ্যবধি পর্যন্ত যেভাবে অকথ্য নির্যাতন, নির্বিচার শোষনের যাতাকলে পিষ্ট হয়ে ন্যায্য অধিকার হইতে বঞ্চিত অযৌক্তিক কর আরোপ, প্রতিনিয়ত পুলিশী মামলা ও হয়রানি সহ আরো অসংখ্য সমস্যায় জর্জরিত। আজ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে পিছনে যাওয়ার কোন উপায় নেই। বিগত দিন গুলোতে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে অনেক চিঠিপত্র প্রদান করেছি যার আশানুরূপ কোন সমাধান পাইনি। তাই আজ সময় এসেছে সবাই এক হবার এবং সবাইকে নিয়ে যৌথভাবে বৃহত্তর আন্দোলন ছাড়া বাঁচার কোন পথ নাই। এখন প্রয়োজন সকলের সার্বিক সহযোগীতা স্ব-স্ব উদ্যোগে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে এসোসিয়েশনেয় হাত শক্ত মজবুত করা
দাবী সমূহঃ-
১. উচ্চ বিলাসী গণ বিরোধী সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিল করতে হবে নতুবা মাত্রাতিরিক্ত জরিমানা বিধান রাখায় যাহাতে দুর্নীতির সুযোগ থাকার প্রেক্ষিতে সাংঘর্ষিক ধারা ও উপধারা গুলো সংশোধন করতে হবে।
২. প্রাইম মুভার ট্রেইলার ও ফ্লাটবেড গাড়ীর ওজন ও মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করে সরকারি নীতিমালা প্রণয়ন করতে হবে।
৩. পূর্বের রেজিষ্ট্রেশনকৃত প্রাইম মুভার ট্রেইলার বি.আর.টি.এ কর্তৃক একই রেজিট্রেশনের আওতায় আনতে হবে এবং কন্টেইনারবাহী ২০ ফুট গাড়ীর ফ্লাটবেড নামকরণ উল্লেখ করতে হবে।
৪. অতিরিক্ত চাকা সংযোজন, লো-বেড, সেমি লো-বেড ও কন্টেইনারবাহী ২০ ফুট গাড়ীর ধরণ পরিবর্তনের নামে মামলা ও পুলিশী হয়রানি বন্ধ করতে হবে।
৫. ট্যাক্স টোকেন, রুট পারমিট সহ বিভিন্ন করের উপর আরোপিত ভ্যাট ও অন্যান্য ফি প্রত্যাহার করে একক ডকুমেন্টের আওতায় আনতে হবে।
৬. ভাড়ায় চালিত গাড়ীর অগ্রিম আয়কর সর্ব্বোচ্চ ১০,০০০/- টাকা করতে হবে এবং ট্যাক্স টোকেন ফি অর্ধেক করতে হবে।
৭. বি.আর.টি.এ কর্তৃক চালকদের পেশাধারী ভারী লাইসেন্স দিতে হবে।
৮. দেশের বিভিন্ন স্কেল লোড একই নীতিমালার অর্ন্তভুক্ত করা ও ব্রীজে লোড কন্ট্রোল নীতিমালার নামে চাদাঁবাজী বন্ধ করতে হবে।
৯. চট্টগ্রাম বন্দর এলাকায় প্রাইম মুভার ট্রেইলার টার্মিনাল দিতে হবে এবং বন্দরের অভ্যন্তরে পণ্য বোঝাইকৃত গাড়ীর জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা করে অন্যান্য সমস্যা সমূহ দ্রুত সমাধান করতে হবে।
১০. বাংলাদেশ শ্রম আইনানুসারে সাংঘর্ষিক আইন বাতিল করে সংস্কার করতে হবে।
১১. সমগ্র বাংলাদেশের সড়ক-মহাসড়কে চলাচলরত সকল পণ্য পরিবহন হইতে মালামাল চুরি, ডাকাতি এবং ড্রাইভার/হেলপারদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উপরোক্ত দাবী সমূহ আদায় করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচী দেয়া হবে যাতে সকল মালিক শ্রমিকদের অংশগ্রহণ ও আন্তরিক সহযোগীতা একান্ত কাম্য।