নীলসাগর এক্সপ্রেস - Nilshagor Express

নীলসাগর এক্সপ্রেস - Nilshagor Express ❝চিলাহাটি❞ থেকে ❝ঢাকা❞ পর্যন্ত চলাচলকারী

স্পীড কিং ট্রেন ❝নীলসাগর এক্সপ্রেস‌❞ 💙

যাহা সপ্তাহে ৬ দিন চলাচল করে❤️🤍
(15)

বাংলাদেশ রেলওয়ের আংশিক বা বিভিন্ন ট্রেনের নাম ব্যবহার করে খোলা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো থেকে রেলওয়ে সম্পর্...
24/08/2026

বাংলাদেশ রেলওয়ের আংশিক বা বিভিন্ন ট্রেনের নাম ব্যবহার করে খোলা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো থেকে রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এধরনের অপতথ্য প্রচার বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে কর্তৃপক্ষ।

আজ (২৪ আগষ্ট) এক অফিস আদেশে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য ৫ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।
©

ঢাকায় নতুন আসছি,নীলসাগর এক্সপ্রেস থেকে নেমে বিমানবন্দর বাসস্ট্যান্ডে লোকাল বাসে উঠে উত্তরা পার হচ্ছি হঠাৎ হেল্পার ডাকা ...
23/08/2026

ঢাকায় নতুন আসছি,নীলসাগর এক্সপ্রেস থেকে নেমে বিমানবন্দর বাসস্ট্যান্ডে
লোকাল বাসে উঠে উত্তরা পার হচ্ছি
হঠাৎ হেল্পার ডাকা শুরু করলো এই জসিমউদ্দিন বাইর হন, জসিমউদ্দিন বাইর হন

তড়িঘড়ি করে ৮-১০ জন নেমে গেলো

বুজলাম না এতজন জসিম এক বাসে কি করে

আবার দেখি কিছু কিছু মহিলা জসিম উদ্দিন বাস থেকে নামছে
মহিলাও কি জসিম উদ্দিন হয়?

রেলে ভ্রমণ করছেন কিন্তু তৃষ্ণা মেটাতে হিমশিম খাচ্ছেন? 🚂💦​আমাদের ট্রেনগুলোতে বড় পানির বোতল (১ বা ২ লিটার) কেন গায়েব? পরিব...
23/08/2026

রেলে ভ্রমণ করছেন কিন্তু তৃষ্ণা মেটাতে হিমশিম খাচ্ছেন? 🚂💦

​আমাদের ট্রেনগুলোতে বড় পানির বোতল (১ বা ২ লিটার) কেন গায়েব? পরিবারের সাথে দীর্ঘ যাত্রায় ৫০০ মিলির বোতল গছিয়ে দিয়ে যাত্রীপ্রতি মুনাফা বাড়ানোর এই কৌশল আর কতদিন? ১০ টাকার লাভে খুশি না হয়ে, ৪-৫টি বোতল ধরিয়ে দিয়ে ৪০-৫০ টাকা আদায়ের এই নীতি কি আদৌ যাত্রীসেবা, নাকি শুধুই ব্যবসা?

​অসংখ্য ছোট বোতলের বর্জ্যে ট্রেন আর পরিবেশ দুটোই আজ বিপন্ন। আমরা কি বড় বোতল ফেরত পেতে পারি না?

22/08/2026

সীমান্ত এক্সপ্রেস বসিয়ে নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি আউট
৮.০০
বিলম্ন ০০

22/08/2026

সান্তাহার এর সবচাইতে সুন্দরতম জায়গা ❤️

জরুরি আপডেট: উত্তরবঙ্গের রেলযাত্রীদের জন্য সতর্কবার্তা! 🚨​যাঁরা আজ ট্রেনে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন বা স্টেশনে অপেক্ষা ক...
22/08/2026

জরুরি আপডেট: উত্তরবঙ্গের রেলযাত্রীদের জন্য সতর্কবার্তা! 🚨

​যাঁরা আজ ট্রেনে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন বা স্টেশনে অপেক্ষা করছেন, তাঁদের জন্য অত্যন্ত জরুরি একটি খবর!

​চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭৩২ ডাউন বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে। পাঁচবিবি রেলওয়ে স্টেশন এবং পুরানাপৈল রেলগেটের মাঝামাঝি কোনো এক স্থানে ট্রেনের একটি কোচের বগির অংশ লাইনের সাথে মারাত্মকভাবে আটকে গেছে।

​বর্তমান পরিস্থিতি একনজরে:

​উদ্ধারকাজ: রিলিফ ট্রেন ছাড়া কোনোভাবেই এই বগি সরানো বা সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না।

​যোগাযোগ বিচ্ছিন্ন: এই মুহূর্তে উত্তরবঙ্গের সাথে জয়পুরহাটসহ সারা দেশের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।

​শিডিউল বিপর্যয়: লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত এই রুটের পরবর্তী ট্রেনগুলো ভালোই বিলম্ব হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

​যাত্রীদের প্রতি বিনীত অনুরোধ:

স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা চরম ভোগান্তির, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য। যাঁরা আজ এই রুটে যাত্রা করার কথা ভাবছেন, দয়া করে স্টেশনে যাওয়ার আগে খোঁজ নিন অথবা বিকল্প কোনো রুটের কথা চিন্তা করুন।

​🙏 দয়া করে পোস্টটি শেয়ার করে অন্যদের সতর্ক করুন!

আপনার একটি শেয়ারে হয়তো কোনো পরিচিত মানুষের ভোগান্তি বেঁচে যেতে পারে। যাঁরা আজ এই রুটে যাতায়াত করবেন, কমেন্টে তাঁদের মেনশন করে জানিয়ে দিন।

​📸 তথ্য ও ছবি: Rabeya Isteham Rifa

21/08/2026

কমলাপুর রেলওয়ে স্টেশন, কাউন্টারে কোন লোক নেই, আবার টিকেট ছাড়া ভিতরে ঢুকতেও দেয়না। এই হলো অবস্থা... যারা নিজেরা নিয়ম মানে না তারা আমার নিয়ম শেখায় অন্যদের...

ভিডিও কালেক্টেড

গতকাল ঢাকা থেকে খুলনাগামী 'চিত্রা এক্সপ্রেস' ট্রেনে ঘটে গেল একটি অত্যন্ত আশঙ্কাজনক ঘটনা। চলন্ত অবস্থায় ট্রেনের গার্ডব্রে...
20/08/2026

গতকাল ঢাকা থেকে খুলনাগামী 'চিত্রা এক্সপ্রেস' ট্রেনে ঘটে গেল একটি অত্যন্ত আশঙ্কাজনক ঘটনা। চলন্ত অবস্থায় ট্রেনের গার্ডব্রেক/পাওয়ার কার কোচের দরজার উপরের ছাদের ভেতরের ফলস সিলিং ও সিটের আবরণ ধসে পড়ে। ভাগ্যক্রমে দরজার কাছে থাকা যাত্রীরা বড় ধরনের আঘাত পাওয়া থেকে রক্ষা পেয়েছেন, তবে এই দৃশ্য যে কোনো সচেতন যাত্রীর মনে আতঙ্ক তৈরি করার জন্য যথেষ্ট।

ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ভেতরের মেটাল সিলিং প্যানেল ও ইনসুলেশন পুরোপুরি খসে নিচে ঝুলে পড়েছে। মাত্র কয়েক বছর আগে বহরে যুক্ত হওয়া এই আধুনিক চায়নিজ কোচগুলোর এই ধরনের জরাজীর্ণ অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।

পাঁচ বছরের মধ্যেই যদি কোচের ভেতরের ফ্লোর মেট খসে পড়া, হাতল ভাঙা কিংবা চলন্ত অবস্থায় মাথার ওপর ছাদ ধসে পড়ার মতো ঘটনা ঘটে, তবে তা কোচের বিল্ড কোয়ালিটির পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের নিয়মিত মেইনটেন্যান্স প্রক্রিয়ার বড় ধরনের ঘাটতিকেই স্পষ্ট করে।
এছাড়াও প্রতি সময়ে কোচ ডেমেজ লেগেই থাকে......
ছবিঃ📷 সংগৃহীত

**নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুরে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ, ১৬ সেট EMU কেনার পরিকল্পনা....বাংলাদেশ রেলওয়ে দেশে...
20/08/2026

**নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুরে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ, ১৬ সেট EMU কেনার পরিকল্পনা....

বাংলাদেশ রেলওয়ে দেশের প্রথম বৈদ্যুতিক রেলপথ চালুর উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর করিডরে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রায় ৫২.৩২ কিলোমিটার রেলপথ বিদ্যুতায়ন, ১৮৬ ট্র্যাক-কিলোমিটার ওভারহেড ক্যাটেনারি স্থাপন এবং ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) ট্রেন সংগ্রহের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় ৪,২৮৩ কোটি টাকা ধরা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (EIB) মিলে প্রায় ২৩১.৪৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে, আর বাকি অর্থ সরকার দেবে।
বিঃদ্রঃ নিচের ট্রেনের ছবি টি অফিশিয়াল কোনো ট্রেন এর ছবির ডিজাইন নয়

বাংলাদেশ রেলওয়েতে সংযুক্ত হতে যাচ্ছে নতুন নন এসি কোচ ১০ এ কত দিবেন? এই নতুন কোচ কে ছবি 📸ঃ সংগৃহীত
19/08/2026

বাংলাদেশ রেলওয়েতে সংযুক্ত হতে যাচ্ছে নতুন নন এসি কোচ ১০ এ কত দিবেন? এই নতুন কোচ কে
ছবি 📸ঃ সংগৃহীত

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when নীলসাগর এক্সপ্রেস - Nilshagor Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share