Bangladesh Railway west Zone

Bangladesh Railway west Zone রেলওয়ে পশ্চিমের সকল ট্রেনের খবরাখবর সহ সকল আপডেট সবার আগে আপনার কাছে
একটি আনঅফিসিয়াল পেজ📍

আশা করি উনি ভালো কিছু করবেন.....!!
25/02/2026

আশা করি উনি ভালো কিছু করবেন.....!!

আগামী ১৮০ দিনের মধ্যে ৮০৯/৮১০ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চলবে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্র...
22/02/2026

আগামী ১৮০ দিনের মধ্যে ৮০৯/৮১০ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চলবে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী" আসাদুল হাবিব দুলু। পাটগ্ৰাম , হাতিবান্ধা, কালিগঞ্জ ও আদিতমারী উপজেলার রেল উন্নয়নে আপনাকে খুবেই প্রয়োজন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী - আসাদুল হাবিব দুলু

আজকে কমলাপুর ২০ টাকার টিকেটের সাথে পানি উপহার দিয়েছে ©️
19/02/2026

আজকে কমলাপুর ২০ টাকার টিকেটের সাথে পানি উপহার দিয়েছে

©️

13/02/2026

অনেকে উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলছে, নিজের ভালো বোঝে না বলছে, ট্রল করছে।

আমি উত্তরবঙ্গের একজন সন্তান।

পলাশির যুদ্ধের পরে ভারতের মানুষের সামনে কোনো আশা নাই। তখন উত্তরবঙ্গের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে ফকির সন্যাসি আন্দোলন গড়ে তুলেছিল।
তারা ব্রিটিশদের পক্ষ নিলেই কিন্তু উন্নয়ন পাইত। অন্তত ভালো থাকতে পারত।

ব্রিটিশদের বিরুদ্ধে উত্তরবঙ্গের দেবি চৌধুরানী বিদ্রোহ করেছিল। নুরুলদিন একাই বুক চিতিয়ে ডাক দিয়েছিল-জাগো বাহে কোনঠে সবায়। কী দরকার ছিল তাদের ক্ষমতার বিরুদ্ধে যাওয়ার?

১৯৭১ সালে রংপুরের কিশোর শহিদ শঙ্কু সমজদার সবার আগে বুক চিতিয়ে শহিদ হয়ে বাংলাদেশের মানুষকে স্বাধিনতার পথ দেখিয়েছে।

২০২৪ এ আবু সাইদ সিনা টান করে দাঁড়িয়ে বাংলাদেশকে রক্ষা করেছে।

উত্তরবঙ্গের মানুষেরা তাদের যোগ্য সন্তানদেরকে বিজয়ী করতে কার্পণ্য করেনি। এখানে বিজয়ী হয়েছে বিএনপির অক্সফোর্ড গ্র‍্যাজুয়েট নওশাদ জমির, আসাদুল হাবিব দুলু, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত নেতারা।
এখানে বিজয়ী হয়েছে আতিক মোজাহিদ, আখতার হোসেনেরা।

উত্তরবঙ্গের মানুষ। তোমরা তোমাদের একটা যোগ্য সন্তানকেও হতাশ করো নাই।

সবাই যখন হাসিনার তোশামোদিতে ব্যস্ত ছিল। হাসিনার নাম শুনলেই তথাকথিত চালাক অঞ্চলের মানুষের অর্গাজম হতো, তখন রংপুরের মানুষ ভোট দিয়ে হাসিনাকে হারিয়ে দিয়েছিল।

যারা দুই পয়সার ঝুটের আশায়, ক্ষমতার সাথে থাকার আশায় তাসনিম জারাকে নির্বাচিত করতে পারে নাই, নাসিরুদ্দিন পাটোয়ারীকে নির্বাচিত করতে পারে নাই, যারা মনিষা চক্রবর্তীকে বিজয়ী করতে পারে নাই, যারা যে ক্ষমতায় আসে তারই পা চাটে তাদের চেয়ে উত্তরবঙ্গের মানুষ হাজারগুন ভালো আছে।

যদি কখনো এই দেশের প্রয়োজন হয়, উত্তরবঙ্গ থেকে আবার আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়াবে। আবার শঙ্কু সমজদার শহিদ হবে, আবার নুরুলদিন ডাক দেবে কিন্তু দুই পয়সার ঝুটের জন্য আপোষ করবে না।

আমরা মঙ্গার সাথে লড়াই করে বেচে থাকা মানুষ। আমরা তিস্তার চরের সংগ্রাম করে টিকে থাকা মানুষ। আমরা চরের মানুষ। ইনফ্যাক্ট সম্পূর্ণ বাংলাদেশ একটা চর- বেঙ্গল ডেল্টা।
এই চরের,মঙ্গা এলাকার মানুষেরা জানে কোনটা ভালো কোনটা খারাপ। তথাকথিত চালাক সুবিধাবাজ এলাকার মানুষের মত তারা ভালোকে ভালো জেনেও ত্যাগ করে না। তারা যোগ্যকে কদর করতে জানে। উত্তরবঙ্গের মানুষ তাদের কোনো যোগ্য সন্তানকেই নিরাশ করে নাই৷
উত্তরবঙ্গের মানুষ না খেয়ে থাকতে পারে,কিন্তু তথাকথিত চালাকদের মত ঝুটা খাওয়ার জন্য নিজেদের নৈতিকতা বিসর্জন দেয় না।

প্রাউড টু বি আ উত্তরবঙ্গের মানুষ।
©️

বিস্তারিত কমেন্টে...
01/02/2026

বিস্তারিত কমেন্টে...

01/02/2026

ট্রেন লেট করার পরেও, কিছু যাত্রী এভাবে দৌড়ে এসে ট্রেনে উঠে!

ফুটফুটে এই শিশুটিকে 'কিডন্যাপ' করেছে অটো রিক্সাচালক। শিশুটির নাম হিসাম রহমান (৩)। মায়ের সাথে এসেছিলো মুগদা হাসপাতাল। ফে...
29/01/2026

ফুটফুটে এই শিশুটিকে 'কিডন্যাপ' করেছে অটো রিক্সাচালক। শিশুটির নাম হিসাম রহমান (৩)। মায়ের সাথে এসেছিলো মুগদা হাসপাতাল। ফেরার পথে এই অটোরিক্সাটি ভাড়া করে। মা হিসামকে রিক্সায় রেখে পানির বোতল কিনতে যান। ফিরে দেখেন অটোরিক্সা চালক শিশুটিকে নিয়ে পালিয়ে গিয়েছে।

গতকাল দুপুর ১টার ঘটনা কিন্তু ২৪ ঘন্টা পেরোলেও এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঢাকা শহরের বিভিন্ন বিলবোর্ড, মেট্রোতে শিশুটির সন্ধান চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। পুলিশ ও পরিবারও খুঁজছে।

আপনারা কেউ শিশুটিকে দেখতে পেলে দয়া করে 13219 অথবা 999 নাম্বারে ফোন দিয়ে জানানোর অনুরোধ রইলো।

৩বছর আগে শিশু ইব্রাহিমের (২) কথা মনে পড়ে গেলো। বাবার সাথে এসেছিলো মসজিদে নামাজ পড়তে। মসজিদ থেকে শিশুটিকে ভিক্ষুক মহিলা চুরি করে নিয়ে যায়। আজ পর্যন্ত পাওয়া যায়নি। হিসামের চেহারাটা দেখতে অনেকটাই ইব্রাহিমের মতো। নিষ্পাপ, মায়াবি।

ভাই-বোনেরা আমাদের সন্তানেরা তো চোখে চোখে না রাখলে, ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। তারপরেও আমরা সন্তানদেরকে বাইরে নিয়ে বের হই। বাইরে বের হলে অন্তত ঐ হাতটুকু ছাড়বেন না।

আমাদের জন্য ঐ হাতটুকু শক্ত করে আঁকড়ে ধরে থাকাই একমাত্র অবলম্বল, নিরাপদ রাখার অস্ত্র।

আল্লাহ্‌ তায়ালা হিসামকে মায়ের কোলে নিরাপদ, সুস্থভাবে ফিরিয়ে দিন।

(সম্ভব হলে পোস্টটি কপি/শেয়ার করে শিশুটিকে খুঁজে পেতে সাহায্য করুন। ধন্যবাদ)

লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের ট্রেন পরিচালক জনাব ফিরোজ রহমান সবুজ অদ্য রাত ৪:৩০ মিনিটে ঢাকা রানিং রুমে স্ট্রোকজনিত  কারনে ...
20/01/2026

লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের ট্রেন পরিচালক জনাব ফিরোজ রহমান সবুজ অদ্য রাত ৪:৩০ মিনিটে ঢাকা রানিং রুমে স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেন , ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন
তিনি গতকাল ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস নিয়ে এসে ঢাকা রানিং রুমে অবস্থান করছিলেন৷
আল্লাহ পাক তার জীবদ্দশায় সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করুক আমীন 🤲

17/01/2026

ফেনি থেকে আসা কুড়িগ্রাম গামী রেললাইন স্পেশাল ট্রেন টি কাউনিয়া জংশন থ্রু পাস করার সময় 😻😻

16/01/2026

রাজধানীর উত্তরায় ভবনে আগুন, নিহত ৩

 #থাইল্যান্ডে
14/01/2026

#থাইল্যান্ডে

রংপুরগামী রমনা কমিউটার ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গার্ড আ/হত হয়েছেন।আজ শুক্রবার (০৯ জানুয়ারি) আনুমানিক দুপুর ৩টা ৪০ মিন...
09/01/2026

রংপুরগামী রমনা কমিউটার ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গার্ড আ/হত হয়েছেন।আজ শুক্রবার (০৯ জানুয়ারি) আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিটে রমনা থেকে ছেড়ে আসা রংপুরগামী রমনা কমিউটার ট্রেনটি রাজারহাট স্টেশন অতিক্রম করে মন্ডলপাড়া এলাকায় পৌঁছালে কে বা কারা ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

এতে ট্রেনটির পেছনের দিকে থাকা গার্ড ব্রেকের দরজার কাচ ভেঙে যায়।
ভাঙা কাচের কিছু গুঁড়া ট্রেনের গার্ড মুহাম্মদ উজ্জ্বলের ডান চোখে পড়ে তিনি আ/হত হন।

পরবর্তীতে ট্রেনটি সিঙ্গেরডাবরিরহাট স্টেশনে পৌঁছালে আহ/ত গার্ডকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে তিনি পুনরায় দায়িত্বে যোগ দেন। পরে ট্রেনটি কাউনিয়া জংশনে পৌঁছালে রমনা লোকাল গ্রুপের এডমিন মোঃ বাইজিত রানা সহযোগিতায় আ/হত গার্ডকে স্টেশন রুমে নেওয়া হয়। এরপর অন্য একজন গার্ড ট্রেনটির দায়িত্ব গ্রহণ করে ট্রেন পরিচালনা করেন।

আহত গার্ড মুহাম্মদ উজ্জ্বল (গ্রেড–২, হেডকোয়ার্টার পার্বতীপুর) জানান,
“মন্ডলপাড়া এলাকা অতিক্রম করার সময় কে বা কারা ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে দরজার কাচ ভেঙে যায় এবং কাচের গুঁড়া আমার ডান চোখে পড়ে। যাত্রীদের কথা ভেবে আমি আবার গাড়িতে উঠে দায়িত্ব পালন করি।”

তিনি আরও বলেন,পাথরটি যাত্রীদের গায়ে লাগলে বড় ধরনের দুর্ঘ/টনা ঘটতে পারত।

এদিকে দিন দিন ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা উদ্বেগ জনক হারে বাড়ছে। এতে প্রায়ই ছোটখাটো আহ/তের ঘটনা ঘটলেও এসব অপরাধ থামছে না। ফলে যাত্রী ও রেলকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে এবং রেলপথ দিন দিন আরও অনিরাপদ হয়ে উঠছে। যাত্রীদের দাবি এ ধরনের ঘটনা যেনো আর না ঘটে লালমনিরহাট ডিভিশন কে পদক্ষেপ নিতে হবে।

#বাংলাদেশ #রেলওয়ে #ট্রেন #পাথরনিক্ষেপ #আহত

Address

Dhaka Railway Station
Dhaka
DHAKA

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Railway west Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share