TaxLink Consulting Solution

TaxLink Consulting Solution Tax planning, Tax Management & Tax Avoidance
(VAT & TAX related Work as partners of your business)

Fully Integrated and Comprehensive Tax Services for Both Businesses & Individuals in Bangladesh. Our expert members, including Associated Chartered Accounts (ACA), have more than 13years in taxation practice.

 #জিরো_ট্যাক্স_রিটার্ন দাখিল আইনত দন্ডনীয়করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক ...
16/08/2025

#জিরো_ট্যাক্স_রিটার্ন দাখিল আইনত দন্ডনীয়
করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্ য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।

ভ্যাটে পরিবর্তন: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গুরুত্বপূর্ণ সংস্কার:২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্য সংযোজন কর ব্যবস...
10/06/2025

ভ্যাটে পরিবর্তন: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গুরুত্বপূর্ণ সংস্কার:

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্য সংযোজন কর ব্যবস্থায় একাধিক উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট আইনের বিভিন্ন ধারায় সংশোধন এনে এ সংস্কার প্রস্তাব করেছে। এ পরিবর্তনগুলো ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পখাত এবং সাধারণ ভোক্তাদের উপর সরাসরি প্রভাব ফেলবে। নিচে ধারাভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হলো:

***ধারা ৩১: অগ্রিম কর ও রেয়াতের পরিবর্তন

শিল্পখাতে অগ্রিম কর কমিয়ে ৩ শতাংশ থেকে ২ শতাংশ করা হয়েছে, যা শিল্পখাতের জন্য স্বস্তিদায়ক।

অন্যান্য খাতে অগ্রিম কর বাড়িয়ে ৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ করা হয়েছে, তবে এ ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, মূল্য সংযোজনের অনধিক ৫০ শতাংশ পরিমাণ পর্যন্ত অতিরিক্ত মূসক আরোপ করা যাবে না।

রেয়াতের মেয়াদ ৪ কর মেয়াদ থেকে বাড়িয়ে ৬ কর মেয়াদ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে ব্যবসায়ীদের জন্য সহায়ক হবে।

***ধারা ৪৬: আমদানিকৃত পণ্যের রেয়াত ও সেবা কর প্রসঙ্গে

আমদানিকৃত পণ্যের রেয়াত আগের ৪ কর মেয়াদ থেকে ৬ কর মেয়াদে উন্নীত করা হয়েছে।

সেবা সরবরাহে মূসক ৪.৩ প্রযোজ্যতা বিষয়ে স্পষ্টতা আনা হয়েছে – এটি সেবা সরবরাহের ক্ষেত্র ব্যতীত অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

৭.৫% অতিরিক্ত মূল্য সংযোজন সংক্রান্ত বিভ্রান্তি দূর করে ‘বেয়াত বাতিল’ সংক্রান্ত ব্যাখ্যা সংযুক্ত করা হয়েছে।

***ধারা ৪৭: আংশিক রেয়াত সংক্রান্ত পরিবর্তন

এই ধারায় সম্পূর্ণ বেয়াদ গ্রহণ এবং কর মেয়াদ শেষে বৃদ্ধি সহ সমন্বয়ের প্রস্তাব রাখা হয়েছে, যা পূর্বে স্পষ্ট ছিল না।

***ধারা ৫০: হ্রাসকারী সমন্বয়

হ্রাসকারী সমন্বয়ের মেয়াদ ৩ কর মেয়াদ থেকে বাড়িয়ে ৬ কর মেয়াদ করা হয়েছে।

মূসক ৬.৬ ধারা অনুযায়ী এ পরিবর্তন কার্যকর হবে।

***ধারা ৬৪: দাখিলপত্র জমার সময়সীমা

ব্যাংক, বীমা ও শুন্য দাখিলপত্রের ক্ষেত্রে সময়সীমা ১৫ দিন থেকে বাড়িয়ে ২০ দিন করা হয়েছে, যা করদাতাদের জন্য সময়সীমা মানা সহজ করবে।

***ধারা ৮৩: তল্লাশি ও জারিমানার ক্ষমতায় পরিবর্তন

সহকারী রাজস্ব কর্মকর্তার ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে – বিভাগীয় কর্মকর্তার লিখিত আদেশক্রমে, স্থানীয় ভ্যাট কার্যালয়ের এলাকা পরিদর্শন, তথ্য সংগ্রহ ও বিক্রয় যাচাইয়ের ক্ষমতা দেওয়া হয়েছে।

জারিমানার পরিমাণ কিছু ক্ষেত্রে হ্রাস করা হয়েছে:

দাখিলপত্র জমা না দিলে ৫,০০০ টাকা থেকে কমিয়ে ২,০০০ টাকা।

অতিরিক্ত রেয়াত গ্রহণে জারিমানা: এখন অন্তত ৩০% এবং অনধিক ৫০% নির্ধারণ করা হয়েছে।

মূসক দলিল সংরক্ষণ না করলে জরিমানা ১ লাখ টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা।

***ধারা ১০৬ ও ১০৭: কিস্তি ও সফটওয়্যার সংরক্ষণ

বকেয়া কর পরিশোধের কিস্তি সংখ্যা ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করা হয়েছে, যা করদাতাদের অর্থনৈতিক চাপ কমাবে।

ERP ও ভ্যাট সফটওয়্যার ব্যবহারের বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে – কর হিসাব এখন সার্ভারে সংরক্ষণের সুযোগ থাকছে।

*** প্রথম তফসিল: বেতন ও কর প্রযোজ্যতা

কর্মচারী কর্তৃক প্রদত্ত সেবা বা ব্যবসায়িক পরিচালকদের বেতন ও সম্মানী ভ্যাট আওতায় পড়বে কি না – এ বিষয়ে স্পষ্টতা আনা হয়েছে, যা ভবিষ্যতে প্রয়োগের ক্ষেত্রে দ্বিধা কমাবে।

01/03/2025
https://taxationlinkbd.com/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b8%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%...
18/11/2024

https://taxationlinkbd.com/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b8%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%80/

(সূত্র: ধারা-৪৯ ও এস আর ও ২৪০-আইন/২০২১/১৬৩-মূসক; তারিখ: ২৯ জুন ২০২১ খ্রিঃ এর বিধি: ৬) ক) সরবরাহগ্রহীতা প্রযোজ্য ক্ষেত্রে...

17/11/2024


https://taxationlinkbd.com/income-tax-rate-for-individual/
12/11/2024

https://taxationlinkbd.com/income-tax-rate-for-individual/

অর্থ আইন, ২০২৪ এ বর্ণিত করহারের তফসিল-২ অনুযায়ী প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার ও ফার্মের মোট আ....

01/09/2024

কোন উৎস কর্তনকারী সত্তা কর্তৃক যোগানদার হতে ক্রয়/সেবা গ্রহণ করিলে যে পণ্য ক্রয় বা সেবা গ্রহণ করিয়াছে উক্ত সেবার ....

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 06:00
Tuesday 09:00 - 06:00
Wednesday 09:00 - 06:00
Thursday 09:00 - 06:00
Sunday 09:00 - 06:00

Alerts

Be the first to know and let us send you an email when TaxLink Consulting Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TaxLink Consulting Solution:

Share

Category