Chilahati Express - চিলাহাটি এক্সপ্রেস

Chilahati Express - চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি⇌ঢাকা⇌চিলাহাটি
(22)

30/04/2026

মুডসুইংয়ে মেয়েরা সেরা রেহ 🙂😮‍💨

27/04/2026

কিরে বান্ধবী, সিগন্যাল পাচ্ছে তো? ❤️‍🩹🌦️
video: RF Ta'Sin Chowdhury 🫶

আপনি কি জানেন? কোন ট্রেনগুলো বগুড়া - সিরাজগঞ্জ লাইন হয়ে  চলাচল করবে?প্রথমত, লালমনি, বুড়িমারী, কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রে...
27/04/2026

আপনি কি জানেন? কোন ট্রেনগুলো বগুড়া - সিরাজগঞ্জ লাইন হয়ে চলাচল করবে?
প্রথমত, লালমনি, বুড়িমারী, কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস।
এই চারটি ট্রেনই নির্দ্বিধায় নতুন লাইনে ট্রান্সফার হবে। এতে কারোর কোনো সন্দেহ রাখার অবকাশ নেই। এই ট্রেনগুলো তাদের উৎপত্তিস্থল থেকে ছেড়ে কাউনিয়া - গাইবান্ধা - বগুড়া - সিরাজগঞ্জ হয়ে ঢাকায় আসবে।

দ্বিতীয়ত, একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস।
এই তিন ট্রেনের মধ্যে নূন্যতম একটি ট্রেন সান্তাহার বাইপাস হয়ে রাণীরহাট - সিরাজগঞ্জ হয়ে ঢাকায় আসবে। বাকি দুটো ট্রেন আশাকরি বর্তমান রুটেই চলবে।

তৃতীয়ত, নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস।
এই দুই ট্রেনের মধ্যেও যেকোনো একটি সান্তাহার বাইপাস হয়ে রাণীরহাট - সিরাজগঞ্জ হয়ে ঢাকায় আসবে।

বর্তমান সরকার বগুড়া সিরাজগঞ্জ লাইনের সাথেই সান্তাহার বাইপাস টু বগুড়া লাইনকে ডুয়েলগেজ করার প্রকল্প নিয়েছে। তাই পঞ্চগড় ও চিলাহাটি রুটের মোট ৫ টি ট্রেনের মধ্যে কমপক্ষে ২ টি ট্রেন নতুন রুটে ট্রান্সফার হবেই।

পরিশেষে বলতে চাই, ভূমি অধিগ্রহণ যখন হয়ে গিয়েছেই, প্রধানমন্ত্রী যখন বলেছেনই, সব যখন হচ্ছেই,
শত্রুর মুখে ছাই দিয়ে হলেও বগুড়া সিরাজগঞ্জ লাইন হবে।
বাকিটা সময়ের অপেক্ষা মাত্র।

26/04/2026

ঢাকায় একদম পরাণ ঠাণ্ডা করা ওয়েদার 💙
সুবর্ণ এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর স্টেশন ছেড়ে যাচ্ছে।

ভিডিওঃ আবির হাসান নাহিম।

24/04/2026

আসছে জুনেই উত্তরবঙ্গের মানুষের রেল যাত্রায় নতুন দুয়ার উন্মোচন হতে যাচ্ছে, উদ্বোধন হবে বগুড়া সিরাজগঞ্জ রেললাইন প্রকল্প।
এবং একই সাথে সান্তাহার বাইপাস স্টেশন হয়ে পঞ্চগড়, দিনাজপুর, চিলাহাটির ট্রেনগুলোও সিরাজগঞ্জ হয়ে ঢাকায় আসতে পারবে।

আলহামদুলিল্লাহ, আগামী জুনেই উদ্বোধন হবে বগুড়া - সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের কাজ। একই সঙ্গে সান্তাহারে হবে বাইপাস স্টেশন। এ...
23/04/2026

আলহামদুলিল্লাহ, আগামী জুনেই উদ্বোধন হবে বগুড়া - সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের কাজ।
একই সঙ্গে সান্তাহারে হবে বাইপাস স্টেশন। এতে করে চিলাহাটি এবং পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনগুলোও সরাসরি সিরাজগঞ্জ জংশন হয়ে ঢাকা চলে যেতে পারবে।

ছবিতে রেল প্রকল্পের মানচিত্র।
বিস্তারিত কমেন্টে।

23/04/2026

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের রিয়েকশনটা দেখলেই পরাণ ঠাণ্ডা হয়ে যায় 😎🫡

Credit: Nationalist Pulse.

ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে দেশের স্বার্থে হাসিমুখে জীবন দেওয়া জাতীয় চার নেতার এক নেতা শহীদ এম মনসুর আলী, তার জন্মভূম...
21/04/2026

ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে দেশের স্বার্থে হাসিমুখে জীবন দেওয়া জাতীয় চার নেতার এক নেতা শহীদ এম মনসুর আলী, তার জন্মভূমি সিরাজগঞ্জে অবস্থিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ নামকরণ করা হলো।

খুব শীঘ্রই শহীদ এম মনসুর আলী স্টেশনের নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ রোড স্টেশন নামকরণ করা হবে।

উল্লেখ্যঃ এটিই সিরাজগঞ্জ জেলার একমাত্র মেডিকেল কলেজ নয়, আরও দুইটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে এই জেলায়।

সুবর্ণা ঠাকুর নামে এ ভদ্রমহিলা কীভাবে সংরক্ষিত আসনে এমপি হয়ে গেলেন, এটা নিয়ে আমার বেশ কৌতুহল ছিল।ঘাঁটাঘাঁটি করে জানতে পা...
21/04/2026

সুবর্ণা ঠাকুর নামে এ ভদ্রমহিলা কীভাবে সংরক্ষিত আসনে এমপি হয়ে গেলেন, এটা নিয়ে আমার বেশ কৌতুহল ছিল।

ঘাঁটাঘাঁটি করে জানতে পারলাম, তা হলো হিন্দু ধর্মের মতুয়া সম্প্রদায় সংগঠনের নির্বাহী সভাপতি উনি।
বলে রাখি, গোপালগঞ্জ জেলা বাংলাদেশের হিন্দু অধ্যুষিত জেলাগুলোর মধ্যে অন্যতম। হাসিনার শাসনামলে এ ভদ্রমহিলা কাশিয়ানী উপজেলা পর্যায়ে কোনো কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। বাট ৫ আগস্ট-পরবর্তী মতুয়া এ পুরো সম্প্রদায় বিএনপির সঙ্গে এলায়েন্স করে।

তারা জাতীয় পর্যায়ে একটা অনুষ্ঠানও করে। হিন্দু প্রতিনিধি সম্মেলন করে ৮ নভেম্বর ২০২৫ সালে, খামারবাড়িতে। সেই অনুষ্ঠানে সারাদেশের হিন্দুরা এবং স্পেশালি গোপালগঞ্জের হিন্দু মতুয়া সম্প্রদায়ের লোকেরা এটেন্ড করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান অনলাইনে যুক্ত থেকেছিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ ও বাবু গয়েশ্বর রায়সহ শীর্ষ নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

তাদের সামনে হিন্দু মতুয়া সম্প্রদায় নেতারা কমিটমেন্ট দেয় তারা বিএনপিকে সকল ধরনের সহযোগিতা করবে। এবং তারা তাদের সকল দাবিদাওয়া উপস্থাপন করেন।
তারেক রহমান তার দীর্ঘ বক্তৃতায় কথা দিয়েছেন সকল ধরনের সমস্যা নিরসনে হিন্দুদের পাশে থাকবে।

হিন্দু মতুয়া সম্প্রদায় বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার পর একটিভলি তাদের পক্ষে কাজ করেছে। নির্বাচনে বিএনপির পক্ষে হিন্দু ভোট একত্রিত করতে মারাত্মক ভূমিকাও রেখেছেন এই সুবর্ণা ঠাকুর।

যার প্রমাণ ভোটের ফল। অনেক জায়গায় দলীয় লোকেরা তারেক রহমানের সঙ্গে বেঈমানী করলেও বাংলাদেশের সকল হিন্দুরা একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়েছেন। তাদের ভোট তারেক রহমানের সরকার গঠনের পেছনে অন্যতম ডিসাইডিং ফ্যাক্টর ছিল।

তারেক রহমান তার কমিটমেন্ট বজায় রাখতে এবং বিভিন্ন বর্গের মানুষদের সংসদে অংশীদারিত্ব নিশ্চিত করাতে সুবর্ণ ঠাকুরকে এমপি হিসেবে সিলেক্ট করেছেন। শুধু সুবর্ণা ঠাকুরই নন, সংসদ এবং মন্ত্রীপরিষদে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু সম্প্রদায়ের উপস্থিতি তিনি নিশ্চিত করেছেন।

সুবর্ণা ঠাকুর পূর্বে আওয়ামী করতেন উনি এটা সত্য, তার বিরুদ্ধে কোনো মামলা নাই কিংবা কোনো অপকর্ম করারও অভিযোগ নাই।

বিএনপিতে যোগ দিয়েছেন বেশিদিন হয়নি। বাট তিনি তো এখন আর আওয়ামী হিসেবে পরিচিত হতে পারেন না। এইযে মেজর (অব.) আখতারুজ্জামান এক সময়ে বিএনপি করতেন, কয়দিন আগে জামায়াতে যোগ দিছেন, এখন কী তার পরিচয় দেওয়া হবে বিএনপির লোক?

কলমে- ফরিদ উদ্দিন রনি ভাই।

20/04/2026

আলহামদুলিল্লাহ, বগুড়া - সিরাজগঞ্জ জংশন রেললাইনের কাজ শীঘ্রই শুরু হবে।
আজকে বগুড়ায় মাননীয় প্রধানমন্ত্রী, তারেক রহমান।

Address

Saidpur

Alerts

Be the first to know and let us send you an email when Chilahati Express - চিলাহাটি এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share