Bangladesh on Rails - রেলপথে বাংলাদেশ

Bangladesh on Rails - রেলপথে বাংলাদেশ “Bangladesh on Rails (রেলপথে বাংলাদেশ)” is a community for photographs, videos, and stories of Bangladesh Railway.

Share your original photos, updates, and experiences as we showcase the beauty, history, and journeys of our railways. 🚆✨

Ishurdi to Dhaka (Via Sirajganj Bazar) bound Sirajganj Express train is seen entering Dhaka Cantonment Railway Station o...
25/04/2026

Ishurdi to Dhaka (Via Sirajganj Bazar) bound Sirajganj Express train is seen entering Dhaka Cantonment Railway Station on one fine summer afternoon in July 2015.

Photo: Tashdique Mannan, Date: July 17, 2015.

Raninagar in Naogaon District of northern Bangladesh is an old station located on the  Chilahati–Parbatipur–Santahar–Dar...
19/04/2026

Raninagar in Naogaon District of northern Bangladesh is an old station located on the Chilahati–Parbatipur–Santahar–Darshana railway line section. Although the line itself was established in 1878, Raninagar as a station was probably established in 1925, as Raninagar became an administrative sub-district in 1916. I stayed for a couple of times in Raninagar in 2016 and 2017 during the winter and a few photographs from 2016 show the station and its surroundings. Only a few local trains stop at this station while Inter-City trains pass through it onwards to Santahar Junction. It is still operated by manual interlocking signalling system as shown in the pictures.

Date: December 10, 2016.

18/02/2026

রাজবাড়ী অভিমুখী ভাটিয়াপাড়া মেইল ট্রেন।

ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে কালুখালী জংশন হয়ে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেল স্টেশন পর্যন্ত দিনে একবার আপ-ডাউন করে। এই ট্রেনটি মূলত কালুখালী ভাটিয়াপাড়া ঘাট রেললাইনের একমাত্র লোকাল ট্রেন হিসেবে চলাচল করে। ট্রেনটি যেসব স্টেশনে থামে সেগুলোর মধ্যে রয়েছে বোয়ালমারী বাজার, মধুখালী জংশন, সহস্রাইল, ঘোড়াখালি, ব্যাসপুর, ইত্যাদি। ট্রেনটি 1966 সালে আনা আমেরিকান লোকোমোটিভ কোম্পানি বা এলকো রেল ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়।

জানুয়ারি ২০২৬।

18/02/2026

গতকাল হঠাৎ করেই ঢাকা ক্যান্টনমেন্ট রেল ষ্টেশনে গিয়েছিলাম। প্লাটফর্মে দাঁড়ানোর সাথে সাথে দেখছি যে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন দ্রুতবেগে thru pass করছে। আমার ভাঙ্গা মোবাইলটা বের করেই সাথে সাথে একটা ভিডিও নিয়ে নিলাম যা শেয়ার করা হলো।

১৭/০২/২০২৬

কাউনিয়া রেল জংশন, রংপুর।ছবি: জানুয়ারী 2026
16/02/2026

কাউনিয়া রেল জংশন, রংপুর।

ছবি: জানুয়ারী 2026

ক্যাপশন ছবিতেই।৩১/০১/২০২৬
03/02/2026

ক্যাপশন ছবিতেই।

৩১/০১/২০২৬

বরমচাল রেলওয়ে ষ্টেশনে একদিন।২০১৯ সালে যাওয়া—বরমচাল রেলওয়ে স্টেশন।কুলাউড়া থেকে সিলেটগামী রেলপথের এক শান্ত, সবুজে মোড়া স্ট...
25/01/2026

বরমচাল রেলওয়ে ষ্টেশনে একদিন।

২০১৯ সালে যাওয়া—বরমচাল রেলওয়ে স্টেশন।

কুলাউড়া থেকে সিলেটগামী রেলপথের এক শান্ত, সবুজে মোড়া স্টেশন বরমচাল। বড় শহরের কোলাহল নেই, নেই আধুনিক চাকচিক্য—আছে সময়ের ছাপ, আছে ইতিহাসের নীরবতা।

বরমচাল রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ আমলে আসাম–বেঙ্গল রেলওয়ে নেটওয়ার্কের অংশ হিসেবে গড়ে ওঠে। কুলাউড়া–সিলেট রেলপথটি মূলত ১৯১২ থেকে ১৯১৫ সালের মধ্যে চালু হয় আখাউড়া–কুলাউড়া–ছাতক রেলপথ এর অংশ হিসেবে, এবং সেই সময়কালেই এই স্টেশনের যাত্রা শুরু। চা-বাগান অধ্যুষিত এই অঞ্চল থেকে চা, কাঠ ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য একসময় বরমচাল ছিল গুরুত্বপূর্ণ একটি রেলকেন্দ্র।

আজও স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ালে মনে হয়—কত ট্রেন এসেছে, কত মানুষ গেছে; কেউ কাজে, কেউ স্বপ্ন নিয়ে, কেউ বা ফিরে এসেছে নিজের শিকড়ে। চারপাশের টিলা, চা-বাগান আর গ্রামীণ পরিবেশ এই স্টেশনকে আলাদা এক আবহ দিয়েছে।

বর্তমানে বরমচাল স্টেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি দেয়—উপবন এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেস, যা এই এলাকার মানুষের যাতায়াতকে সহজ করেছে।

বরমচাল শুধু একটি স্টেশন বা এলাকা নয়—এটি একটি পরিচয়ের নামও। এই এলাকার অন্যতম কৃতী সন্তান জনাব ফারুক আহমেদ, যিনি ব্র্যাক ইন্টারন্যাশনাল-এর প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর (ED) এবং বর্তমানে এসএমসি (Social Marketing Company)-এর বোর্ড অফ ডাইরেক্টরস এর মাননীয় চেয়ারম্যান। আন্তর্জাতিক উন্নয়ন ও সামাজিক খাতে তাঁর অবদান বরমচালকে গর্ব করার মতো একটি পরিচয় দিয়েছে।

বরমচাল রেলওয়ে স্টেশন তাই শুধু রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্থাপনা নয়—এটি ইতিহাস, প্রকৃতি, মানুষের জীবন আর নেতৃত্বের গল্প বলা এক নীরব সাক্ষী।

ছবির তারিখঃ ০৩/০৯/২০১৯।

কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন, জামালপুর ছবি: তাসদিক মান্নান ।
19/01/2026

কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন, জামালপুর

ছবি: তাসদিক মান্নান ।

03/01/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Sbi Saji, Anamul Haqe Sikder, Ramjan Khan, Sumon Chowdhury, মোমেন হোসাইন বিশ্বাস, Md Liton Ahmed, Hridoy Hossen Naim, মোহাম্মাদ জিয়াউর, Sohel Rana, Md Saju Khan, Anwar Anwar, Md Nur Hosen, নিশাচর প্রাণী, Md Hussain Bhuiyan, Raj Ochana Raj, Ramjan Ramjan Bmm, Md Hellal, Abdus Samad Azad, Polash Islam, Md Abu Kawsar Suman, Mb Abu Hanif Rakhi, Sumaiya Shimu, Ridoy Khan, কুরআনের আলো, Md Sahin Mohin, অবুঝ মন, Khm Jahidul Islam, Aj Adit Roy, Md. Shoukin, Md Sojib Khan, আবুল কালাম সৌদিআরব, Mahadi Hasan Nazmul, Sukumar Sardar, Md Shanto, Saimon Sk, Md Sakdul Khan, Ti Thy, Tanha Tarannom, MD Nur Islam, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুল ইসলাম, Md Humayunkabir,, MD Kamal, Abunaim Naim, Md SmOan, Md Ataourkhan, Amwar Manun Mamun, SK Tanvir, Rana Chaudhary, Md Tarikul Islam

দীর্ঘ ৩ বছর ১৮৮ দিন পর আবারও আগের রুটে ফিরলো চট্টগ্রাম–ইব্রাহিমাবাদ (সেতু পূর্ব) রুটের জনপ্রিয় যাত্রীবাহী ট্রেন নাসিরাবা...
28/12/2025

দীর্ঘ ৩ বছর ১৮৮ দিন পর আবারও আগের রুটে ফিরলো চট্টগ্রাম–ইব্রাহিমাবাদ (সেতু পূর্ব) রুটের জনপ্রিয় যাত্রীবাহী ট্রেন নাসিরাবাদ এক্সপ্রেস। আজ রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) থেকে ট্রেনটি পুনরায় ইব্রাহিমাবাদ স্টেশন পর্যন্ত চলাচল শুরু করেছে।

নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি প্রথম চালু করা হয় ১৯৮৬ সালের ২৪ মার্চ। সে সময় ট্রেনটি চট্টগ্রাম থেকে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত চলাচল করত। তবে ২০০৪ সালে জগন্নাথগঞ্জ ঘাট বন্ধ হয়ে গেলে ট্রেনটির গন্তব্য পরিবর্তন করে তারাকান্দি পর্যন্ত নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০১২ সালে জামালপুর–ইব্রাহিমাবাদ রেললাইন চালু হলে নাসিরাবাদ এক্সপ্রেসের গন্তব্য আরও সম্প্রসারিত হয়ে ইব্রাহিমাবাদ পর্যন্ত বৃদ্ধি পায়।

এরপর ২০২০ সালে ট্রেনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও পরবর্তীতে পুনরায় চালু করা হয়। সর্বশেষ ২০২২ সালের ২৩ জুন নাসিরাবাদ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ভূঞাপুর পর্যন্ত সীমিত পরিসরে চলাচল শুরু করে। তবে সে সময় থেকে ট্রেনটি আর ইব্রাহিমাবাদ (সেতু পূর্ব) পর্যন্ত যেতে পারেনি।

এদিকে ২০২৫ সালের ১৮ মার্চ যমুনা রেলসেতু চালু হলেও ইব্রাহিমাবাদ–ভূঞাপুর অংশে রেললাইন ও সিগন্যাল কাজ সম্পূর্ণ না হওয়ায় ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি। অবশেষে সংশ্লিষ্ট রেললাইন ও সিগন্যাল কাজ সম্পন্ন হওয়ায় আজ সেই অপেক্ষার অবসান হলো।

বাংলাদেশ রেলওয়ের রাজশাহী (পশ্চিম) অঞ্চলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল আওয়াল এর স্বাক্ষরিত এক চিঠিতে (নং-৫৪.০১.৮১০০,১৫৪.০৭.০২২.১৯-৮৫৮) জানানো হয়, ডিইএন-২, ডিটিও ও ডিএসটিই (পাকশী) এর সমন্বয়ে গঠিত কমিটি ইব্রাহিমাবাদ–ভূঞাপুর সেকশনে ট্রেন পরিচালনার উপযোগিতা যাচাই করে ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ট্রেন পরিচালনার অনুমোদন প্রদান করেছে।

এরই পরিপ্রেক্ষিতে আজ চট্টগ্রাম থেকে ইব্রাহিমাবাদ (সেতু পূর্ব) পর্যন্ত আপ নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চলাচল শুরু করেছে।

উল্লেখ্য, চট্টগ্রাম থেকে ইব্রাহিমাবাদ পর্যন্ত সরাসরি চলাচলকারী একমাত্র ট্রেন হলো নাসিরাবাদ এক্সপ্রেস। দীর্ঘ এই রুটে ট্রেনটি বিভিন্ন স্টেশনের যাত্রীদের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ট্রেনটির আগের রুটে ফিরে আসায় সংশ্লিষ্ট এলাকার যাত্রীদের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

#বাংলাদেশ #রেলওয়ে #ট্রেন #যোগাযোগ

সূত্র: রেল নিউজ।

Address

Pallabi, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh on Rails - রেলপথে বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share