Dhaka Mass Transit Company Limited

Dhaka Mass Transit Company Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka Mass Transit Company Limited, Transportation Service, Metrorail Bhaban, MRT Line-6 Depot, Sonargaon Janapath, Sector:15-16 Diabari, Uttara, Dhaka.
(4)

Dhaka Mass Transit Company Limited (DMTCL), a Government Owned Company, was established on 3 June 2013 to operate and maintain including planning, survey, designing, development, construction and financing of MRT System in Dhaka City and adjoining areas.

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর, উত...
08/01/2026

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে ডিএমটিসিএল-এর নিজস্ব জমিতে কার/মোটরসাইকেল/বাইসাইকেল পার্কিং স্ট্যান্ড স্থাপনেরর জন্য ভাড়া/ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আবেদন সংগ্রহের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট (www.dmtcl.gov.bd) ভিজিটের অনুরোধ করা হলো।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় পরিচালনাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম স...
04/01/2026

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় পরিচালনাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম স্ক্রীন ডোর (পিএসডি) এর উভয় পার্শ্বে অনালোকিত বিজ্ঞাপন প্রদানের লক্ষ্যে বিজ্ঞাপন স্পেস ভাড়া/ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন সংগ্রহের শেষ তারিখ: ২৫ জানুয়ারি ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট (www.dmtcl.gov.bd) ভিজিটের অনুরোধ করা হলো।

31/12/2025

সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭:০০ হতে আজকের মেট্রোরেল অপারেশনের অবশিষ্ট সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।

30/12/2025
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় পরিচালনা ও রক্ষনাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর উত্তরা সেন্টার ম...
23/12/2025

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় পরিচালনা ও রক্ষনাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের গেইট -এ ও গেইট-বি সংলগ্ন পূর্বপার্শ্বে Transit Oriented Development (TOD)-এর জন্য নির্ধারিত প্রায় ১.৮৩২ একর জায়গায় ফুড কোর্ট/শিশু বিনোদন/অন্যান্য -এর জন্য স্পেস ভাড়া/ইজারা (অস্থায়ী) বিজ্ঞপ্তি। আবেদন সংগ্রহের শেষ তারিখ: ১৩ জানুয়ারি ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট (www.dmtcl.gov.bd) ভিজিটের অনুরোধ করা হলো।

15/12/2025

এতদ্বারা মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে বিধায় প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১.৫০ মিনিট হতে ১২.৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে। সম্মানিত যাত্রিগণের যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।

12/12/2025

মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেট্রোরেল অদ্য রাত ৮:১৫ ঘটিকা হতে উত্তরা উত্তর হতে চলাচল শুরু করেছে।

11/12/2025

মেট্রোরেলের সন্মানীত যাত্রীসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেট্রোরেল নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে।

03/12/2025

মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে OCS এর উপর কাপড় পড়ায় উহা অপসারণের জন্য মেট্রোরেল চলাচল ১২:২২ মিনিট হতে ১২.৩৭ মিনিট পর্যন্ত বন্ধ করা হয়। এখন ট্রেন চালাচল স্বাভাবিক আছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

30/11/2025

মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় স্টেশন এ মেট্রোরেলের ২ টা কারের মধ্যবর্তী স্থানে ১ জন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল ৮:০৫ মিনিট হতে বন্ধ করা হয়। আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

30/11/2025

মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় স্টেশন এ মেট্রোরেলের ছাদের উপর ১ জন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Address

Metrorail Bhaban, MRT Line-6 Depot, Sonargaon Janapath, Sector:15-16 Diabari, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Mass Transit Company Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share