22/08/2026
🖤 শোক সংবাদ 🖤
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, পদ্মা এক্সক্লুসিভ-এর সিনিয়র পাইলট মোঃ সাদেক মিয়া আজ সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তিনি দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পদ্মা এক্সক্লুসিভ-এর ৮৩৩২, ১৫- ৮০২৮ ও ১৪-০৮৯৬ নম্বরের গাড়িতে ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সহকর্মীদের প্রতি ভালোবাসা পদ্মা এক্সক্লুসিভ পরিবারের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে পদ্মা এক্সক্লুসিভ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।
আমিন।
🖤 পদ্মা এক্সক্লুসিভ পরিবার 🖤