21/02/2026
✨ অফিসিয়াল বিজ্ঞপ্তি ✨
সম্মানিত যাত্রীবৃন্দ,
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ময়ূর-৭ওময়ূর-১০ লঞ্চের সকল নিয়মিত ট্রিপ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদের পরিবর্তে ময়ূর-১ ও ময়ূর-২ চলাচল করবে।
লঞ্চের নিরাপত্তা নিশ্চিতকরণ, আরও আরামদায়ক ভ্রমণ এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের মূল্যবান সহযোগিতা কামনা করছি।