22/03/2023
ঈদযাত্রায় ট্রেনের সব টিকিট অনলাইনে
৭ এপ্রিল টিকিট বিক্রি শুরু
ট্রেনের টিকিট কাউন্টারে যাত্রীদের ভোগান্তি দূর করতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রেলওয়ে। আগামী ৭ এপ্রিল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে সংস্থাটি। ঈদ উপলক্ষে ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।
গতকাল মঙ্গলবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা- সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর রেলভবনে এ সভা অনুষ্ঠিত হয়। রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ বুধবার রেলমন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রায় শতভাগ অনলাইন টিকিট বিক্রির প্রক্রিয়াটি সফলভাবে বাস্তবায়িত হলে আগামী ১ মে থেকে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা সংক্রান্ত সভাসূত্রে জানা গেছে, ২২ এপ্রিল ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ঈদের ট্রেন পরিচালনা করা হবে। ৭ এপ্রিল বিক্রি করা হবে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। একইভাবে ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের অগ্রিম টিকিট। ঈদের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কাউন্টার থেকে শুধু স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট দেওয়া হবে যাত্রীদের।
©
সূত্র
প্রথম আলো
#হাওর_ও_মোহনগঞ্জ_এক্সপ্রেস_মোহনগঞ্জ_নেত্রকোনা_ঢাকা