Rail Fan of Bangladesh

Rail Fan of Bangladesh This is a fan base page of Bangladesh Railway. We will share some updates and information about it.
(1)

09/02/2026

নির্বাচন বা অন্য কোনো জাতীয় কারণে ট্রেন চলাচল বন্ধ থাকেনা!

শুভ জন্মদিন জামালপুর এক্সপ্রেস২০২০ সালের ২৬ জানুয়ারি জামালপুর থেকে ইব্রাহীমাবাদ (তৎকালীন বঙ্গবন্ধু সেতু পূর্ব) হয়ে ঢাকার...
25/01/2026

শুভ জন্মদিন জামালপুর এক্সপ্রেস

২০২০ সালের ২৬ জানুয়ারি জামালপুর থেকে ইব্রাহীমাবাদ (তৎকালীন বঙ্গবন্ধু সেতু পূর্ব) হয়ে ঢাকার উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে।

বর্তমানে ভুঞাপুর হতে জামালপুর হয়ে ময়মনসিংহ রুটে ট্রেনটির চলাচল অব্যাহত রয়েছে!

আজ সেই ঐতিহাসিক দিন। ৪২ বছর আগে আজকের দিনে ১৬ নভেম্বর ১৯৮৩ ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশ সফরে আসলে, সাবেক রাষ্ট...
16/11/2025

আজ সেই ঐতিহাসিক দিন। ৪২ বছর আগে আজকের দিনে ১৬ নভেম্বর ১৯৮৩ ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশ সফরে আসলে, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাথে ট্রেন ভ্রমণ করেন। তারা বলাকা ট্রেনে গাজীপুর জেলার শ্রীপুর রেল স্টেশনে এসে নামার মুহুর্তের কিছু ছবি।

সেখানে রানীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। রাণীর আগমন উপলক্ষে বলাকা নামক নতুন একটি ট্রেন সার্ভিস চালু করা হয়েছিল, এবং রাণীকে সংবর্ধনা দেয়ার জন্য শ্রীপুরের আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিল।

তথ্য ও ছবি- সংগৃহীত

17/10/2025

©

সিলেটে ট্রেন দুর্ঘটনা -চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী ৭২৩-উদয়ন এক্সপ্রেস মোগলা বাজার রেল স্টেশনে লোকো এবং চারটি...
07/10/2025

সিলেটে ট্রেন দুর্ঘটনা -
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী ৭২৩-উদয়ন এক্সপ্রেস মোগলা বাজার রেল স্টেশনে লোকো এবং চারটি কোচসহ মারাত্মকভাবে লাইনচ্যুত হয়েছে।

সিলেট টু আখাউড়া রেললাইনের অবস্থা এক্কেবারে নিম্নমানের। দ্রুত এগুলা সংস্কার করা দরকার।

চলুন, আজকে জেনে নেয়া যাক বাংলাদেশ রেলওয়ের সিট প্রকারভেদ এবং ধরণ সম্পর্কে,,, ১) Shovon ( শোভন) - এটি নন এসি শোভন ক্লাসের ...
29/09/2025

চলুন, আজকে জেনে নেয়া যাক বাংলাদেশ রেলওয়ের সিট প্রকারভেদ এবং ধরণ সম্পর্কে,,,

১) Shovon ( শোভন) - এটি নন এসি শোভন ক্লাসের সিট। বিভিন্ন রুটে চলাচল করা মেইল,লোকাল,কমিউটার এবং কিছু আন্তঃনগর ট্রেনে এই সিটগুলো রয়েছে। পাশাপাশি ২ টি সিট বেঞ্চের মতো লাগানো থাকে। এই ধরণের সিটে ২ জন থেকে শুরু করে ৩ জন এর মতো যাত্রী চাপাচাপি করে বসতে পারে। ট্রেনে সব থেকে কম খরচের সিট হলো শোভন সিট।

২) S_Chair ( শোভন চেয়ার) - এটিও একটি নন এসি ক্লাসের সিট, যা প্রায় সকল আন্তঃনগর ট্রেনে থাকে। এই সিটগুলো মোটামুটি আরামদায়ক হয়ে থাকে। মিটারগেজ ট্রেনগুলোর ২ পাশে ২ টি করে এবং ব্রডগেজ ট্রেনগুলোর একপাশে ২টি এবং আরেকপাশে ৩ টি করে সিটগুলো সারি আকারে সাজানো থাকে। 'শোভন' শ্রেনীর সিট থেকে 'শোভন চেয়ার' সিটগুলো ভালো মানের হয়ে থাকে।

৩) AC_B ( এসি বার্থ) - এই কোচের সিটগুলো মূলত এয়ার কন্ডিশনের হয়ে থাকে। ২ অথবা ৪ সিটের কেবিন হয়ে থাকে,এই কোচে সাধারণত রাতে শুয়ে ভ্রমণ করার জন্য বিছানা টাইপের সিট থাকে। দূরপাল্লার আন্তঃনগর রাতের ট্রেনে এই সিটগুলো কেবিন আকারে ব্যবহৃত হয়। তবে এই সিটগুলো অন্যান্য সিটের তুলনায় আরামদায়ক এবং বেশি খরচের হয়ে থাকে।

৪) AC_S ( এসি সিট) - এই ক্লাসের সিটগুলোও এয়ার কন্ডিশন, AC_B ( এসি বার্থ) এর সিটগুলো মূলত দিনের বেলায় বসে যাত্রা করার জন্য AC_S ( এসি সিট) হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

৫) SNIGDHA ( স্নিগ্ধা) - এই ক্লাসের সিটগুলো AC_S ( এসি সিট) নামেও পরিচিত। সিটগুলো 'শোভন চেয়ার' এর মতো হলেও বেশ আরামদায়ক। পুরো কোচে এসি থাকায় বেশ আরামদায়ক ভ্রমণ করা যায়। প্রায় বেশ কিছু জনপ্রিয় ট্রেনে স্নিগ্ধা কোচ সংযুক্ত রয়েছে।

৬) F_ CHAIR ( ফার্স্ট ক্লাস চেয়ার) - এই কোচের সিটগুলো নন এসি চেয়ার। 'শোভন চেয়ার' এর থেকে এটি আরও আরামদায়ক হয় এবং এই টাইপের সিটগুলো সকল আনঃনগর ট্রেনে থাকে না।

৭) F_ BERTH ( ফার্স্ট ক্লাস বার্থ) - হুবহু AC_ B ( এসি বার্থ) সিটগুলোর এর মতো হয়। তবে এটি নন এসি কেবিন। এই কোচে রাতের বেলায় ঘুমানোর সুযোগ রয়েছে। দিনের বেলায় এই কোচের সিট বসে যাওয়ার জন্য ব্যবহার হয়।

৮) F_ SEAT ( ফার্স্ট ক্লাস সিট) - এই সিটগুলোও AC_S ( এসি সিট) গুলোর মতো হুবহু হয়ে থাকে। তবে এই কোচে এসি থাকে না। মূলত F_BERTH ( ফার্স্ট ক্লাস বার্থ) কেবিনগুলোই দিনের বেলায় F_SEAT ( ফার্স্ট ক্লাস সিট) হিসেবে যাত্রীরা বসে যাত্রা করতে পারেন।
৯) SHULOV ( সুলভ) - এই ক্লাসের সিটগুলো মূলত লম্বা ব্রেঞ্চের মতো হয়ে থাকে,এবং জানালা পেছনের দিকে দেওয়া থাকে, বাহিরে দেখতে হলে পেছনে ঘুরে উকি দিয়ে দেখতে হয়। এই ধরনের সিটগুলো মূলত লোকাল এবং মেইল ট্রেনে রয়েছে।

©সংগৃহীত লিখা

02/09/2025

অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধের ঘোষনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

বুড়িমারী এক্সপ্রেস বিমানবন্দর রেলস্টেশনে লাইনচ্যুত হয়েছে। ©রিহাব হাসান
02/09/2025

বুড়িমারী এক্সপ্রেস বিমানবন্দর রেলস্টেশনে লাইনচ্যুত হয়েছে।

©রিহাব হাসান

বাংলাদেশ রেলওতে যেন চমকের শেষ নেই,এবার রেল নিলো নতুন সিন্ধান্তইন্দোনেশিয়ান kerata Api (KAI) কোম্পানি থেকে ৩০ টি মিটারগেজ...
31/08/2025

বাংলাদেশ রেলওতে যেন চমকের শেষ নেই,এবার রেল নিলো নতুন সিন্ধান্ত

ইন্দোনেশিয়ান kerata Api (KAI) কোম্পানি থেকে ৩০ টি মিটারগেজ লোকোমোটিভ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
পূর্বের কোরিয়ান হুন্দাই রোটেমের সাথে আর চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে! আপনারা জানেন এই লোকোমোটিভ গুলো কেনার ক্ষেত্রে কতটা দুর্নীতি হয়েছিল, এবং নিম্নমানের ইঞ্জিন সাপ্লাই করেছিল দক্ষিণ কোরিয়া! তাই এবার ইন্দোনেশিয়ার উপরে ভরসা রাখছে বাংলাদেশ।♥️
KAI কোম্পানির আন্ডারে ডাবল ক্যাব এবং সিঙ্গেল ক্যাব দু ধরনের লোকোমোটিভ ই রয়েছে! এই ইঞ্জিনগুলো প্রচণ্ড রকমের শক্তিশালী এবং দুর্দান্ত সার্ভিস দিয়ে থাকে।

মিটারগেজ ট্রেনের ক্ষেত্রে ইঞ্জিন না পাওয়ার দুঃখ অবশেষে ঘুচবে!

ইঞ্জিনটি দেখতে কেমন লাগছে জানাবেন কিন্তু!

লিখেছেন: এডমিন রূপসা সীমান্ত এক্সপ্রেস পেজ।

  বেলাইচন্ডি রেলওয়ে স্টেশন বাংলাদেশের দিনাজপুর জেলার একটি রেলওয়ে স্টেশন, যা বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন। এটি রংপুর ব...
22/08/2025


বেলাইচন্ডি রেলওয়ে স্টেশন বাংলাদেশের দিনাজপুর জেলার একটি রেলওয়ে স্টেশন, যা বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন। এটি রংপুর বিভাগের অন্তর্ভুক্ত এবং দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ রেল পরিবহন কেন্দ্র।

ছবি সংগৃহীত

22/08/2025

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সর্বস্তরের জনগণের দাবীর প্রেক্ষিতে কালুখালী জংশন স্টেশনে ৭৯৫/৭৯৬নং আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি প্রাথমিকভাবে ০২ (দুই) মিনিট প্রদান করার বিষয়ে মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে হতে মতামত প্রদান করা হয়েছে।

এমতাবস্থায়, কালুখালী জংশন বেলওয়ে স্টেশনে ৭৯৫/ ৭৯৬ আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ০২ (দুই) মিনিট যাত্রাবিরতি প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
__রেলের মহাপরিচালক

Address

Mymensingh

Telephone

+8801644159115

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rail Fan of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rail Fan of Bangladesh:

Share