Saidpur International Airport - সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর

  • Home
  • Bangladesh
  • Saidpur
  • Saidpur International Airport - সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর

Saidpur International Airport - সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর Saidpur International Airport, Nilphamari Brief History Of Saidpur Airport:

Saidpur Airport started its journey as a domestic airport in 1979.

This airport is situated on a total of 136.59 acres ofland. Saidpur Airport is managed by the Civil Aviation Authority of Bangladesh. This Airport is located at2 km from Saidpur town and 350km from Dhaka, the capital city of Bangladesh. The only destination is Dhaka for the Passengers. Following airlines are presently operating their passenger flights from and to Saidpur Airport. Biman Bangladesh

Airlines

Novoair

US-Bangla Airlines. General Information

ICAO ID : VGSD

IATA CODE : SPD

Latitude : 254537.35N

Longitude : 0884530.49E

DVOR & DME : 115.8 MHz & 1192 MHz

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না, নীলফামারীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারনীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের (...
25/03/2026

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না, নীলফামারীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শহরের ফায়ার সার্ভিস সড়কের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে নীলফামারী সদর থানার পুলিশ। তিনি ২০২৪ সালে করা একটি হত্যা মামলার আসামি।

২০২৪ সালের ৫ আগাস্ট–পরবর্তী সময়ে হেদায়েত আলীর বিরুদ্ধে তিনটি মামলা হয়। এর মধ্যে একটি হত্যা মামলা। মামলাটি করেন জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের বাসিন্দা মো. লিটন রহমান। নীলফামারী সদরের আমলি আদালতে করা ওই মামলায় ২০২ জনকে আসামি করা হয়। ১ নম্বর আসামি সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। হেদায়েত আলী শাহ ফকির ১১৬ নম্বর আসামি।

হেদায়েত আলী শাহ ফকির সদর উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক ছিলেন। দলীয় প্রার্থীর বিপক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার অভিযোগে ২০২২ সালে তিনি দল থেকে বহিষ্কৃত হন। ২০২৪ সালের ৫ আগস্ট–পরবর্তী সময়ে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। চলতি বছরের ২০ জানুয়ারি দুপুরে শহরের পৌর সুপার মার্কেটের পাশে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে ১০ জন ইউপি সদস্যসহ বিএনপিতে যোগদান করেন তিনি। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ সদর আসনের বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী। শাহরিন ইসলাম বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই। যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির র্শীর্ষ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে হেদায়েত আলী শাহ ফকির বলেছিলেন, ‘আমি আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার কারণে ২০২২ সালে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। নীলফামারী জেলার উন্নয়নের স্বার্থে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে আমি পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিএনপিতে যোগদান করলাম।’ এর পর থেকে বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরীর নির্বাচনী প্রচারে সরব ছিলেন হেদায়েত আলী। নীলফামারী–২ (সদর) আসনে ১ লাখ ৪৬ হাজার ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হন জামায়াতের প্রার্থী আলফারুক আবদুল লতীফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪১৮ ভোট।

ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, আজ বেলা একটার দিকে ইউপি চেয়ারম্যান হেদায়েত আলীকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

#নীলফামারী #সবারআগেবাংলাদেশ #নিলফামারী

মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধা সেই বীর শহীদদের প্রতি, যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা।আসুন, তাদের স্বপ্ন...
25/03/2026

মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধা সেই বীর শহীদদের প্রতি, যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা।

আসুন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা একসাথে কাজ করি।

শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

25/03/2026

শুধু ঢাকা থেকেই এ পর্যন্ত ১ হাজার ১৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

25/03/2026

সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান








PM launches free Wi-Fi at Saidpur airport.Thank You Tarique Rahman Honourable Prime Minister of Bangladesh 🇧🇩
25/03/2026

PM launches free Wi-Fi at Saidpur airport.

Thank You Tarique Rahman
Honourable Prime Minister of Bangladesh 🇧🇩

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীনীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ...
25/03/2026

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার দিনাজপুর সফর শেষে রাতে ঢাকায় ফেরার পথে তিনি এই সেবা চালু করেন।

বাংলাদেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াই-ফাই (WiFi) সেবা চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ সৈয়দপুর বিমানবন্দরে এই সেবার উদ্বোধন করা হয়।

facebook.com/SaidpurAirportNilphamari

25/03/2026

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিষয়: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর সময়সূচি প্রেরণ

স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫- ৬০৩

তারিখ: ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
২৪ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ

www.dpe.gov.bd

25/03/2026

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার দিনাজপুর সফর শেষে রাতে ঢাকায় ফেরার পথে তিনি এই সেবা চালু করেন।

বাংলাদেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াই-ফাই (WiFi) সেবা চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ সৈয়দপুর বিমানবন্দরে এই সেবার উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, সৈয়দপুর বিমানবন্দরে ওয়াই-ফাই কিউআর কোড স্ক্যান করে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারা দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ‘বিনা মূল্যে পাবলিক ইন্টারনেট’ চালু করছেন। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে জনগণ বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।

31/12/2025
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্...
30/12/2025

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।

#সবারআগেবাংলাদেশ #খালেদাজিয়া

নীলফামারী-২ আসনে খালেদা জিয়ার ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে প্রার্থী করল বিএনপি । তিনি ‍ইঞ্জিনিয়ার্স অ্যাসো...
30/12/2025

নীলফামারী-২ আসনে খালেদা জিয়ার ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে প্রার্থী করল বিএনপি ।

তিনি ‍ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্ববায়ক ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, এবং নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ।

এদিকে নীলফামারী-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ডোমার ও ডিমলা।

তিনি নীলফামারী বাসীর সকলের কাছে দু’আ প্রার্থণা করেছেন। তাঁকে মনোনয়ন দেয়ায় নীলফামারীর সর্বস্তরে মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে ।

তুহিন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি হল নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতিতে। তাঁর পিতার রফিকুল ইসলাম চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও ডীন ছিলেন। তুহিনের মাতার নাম সেলিনা ইসলাম।তাঁর মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। সে হিসাবে তুহিন খালেদা জিয়ার ভাগ্নে।

#সবারআগেবাংলাদেশ #নীলফামারী

Address

Cantoment Road
Saidpur
5310

Alerts

Be the first to know and let us send you an email when Saidpur International Airport - সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saidpur International Airport - সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর:

Share