চৌধুরী ট্রান্সপোর্ট লিঃ

চৌধুরী ট্রান্সপোর্ট লিঃ Transportation All Over Bangladesh

20/03/2024

...রামাদান>> ১০ (২১শে মার্চ বুধবার ২০২৪)

🤲 সেহরির শেষ সময়.. > ৪ঃ৪২ মিঃ
🤲 ইফতার ---> ৬ঃ১৩ মিঃ

....🕌🤲🤲🕌....

01/03/2024

...আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

রাজধানীর বেইলি রোডে একটি ভবনে ভয়াবহ আগুনে মারা যাওয়া নারীসহ ৪৪ জন নিহতদের সবার রুহের মাগফিরাত কামনা করি..মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন.. 🤲

07/11/2023

শুভেচ্ছা স্বাগতম

11/08/2023

...আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ..
ড্রাইভার অবশ্যক

সিলেট সিটি করপোরেশনের অধীনস্থ হাইড্রলিক্স ট্রিপার ডাম ট্রাকের জন্য কিছু সংখ্যক ড্রাইভার লাগবে..সিলেট নগরীতে বসবাসরত হতে হবে..

আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন।

...আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ..আসপাশের পরিচিত অপরিচিত ,বন্ধুবান্ধব,আত্বীয় পরিজন সহ দেশবিদেশে বসবাসরত সবাইকে পবিত...
29/06/2023

...আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ..
আসপাশের পরিচিত অপরিচিত ,বন্ধুবান্ধব,আত্বীয় পরিজন সহ দেশবিদেশে বসবাসরত সবাইকে
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ..

ঈদ মোবারক..
🍁🍁🍁🍁🍁🍁

19/06/2023

চলছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ভাইয়ের শেষ নির্বাচনী জনসভা ✌️✌️

04/06/2023

...আলহামদুলিল্লাহ

চৌধুরী ট্রান্সপোর্টের নতুন সংযোজন
Tipper truck...

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

আস্থা, ভরসা ও নিশ্চয়তার লক্ষ নিয়ে...চৌধুরী ট্রান্সপোর্ট,
ছুটে চলেছে দূর্বার,অবিরাম...সারা দেশ জুড়ে, পথে পথে তেপান্তরে....
আপনার মূল্যবান পণ্য পরিবহনে প্রস্তুত ২৪/৭ সার্বক্ষনিক।

🚚পণ্য পরিবহনে বুকিং দিতে যোগাযোগ করুন 📲Hello:01778073231. অথবা page এ message inbox করুন...ধন্যবাদ।।
🚚_🚛...চৌধুরী ট্রান্সপোর্ট...🚛🚚
#চৌধূরী_ট্রান্সপোর্ট_এর_আয়_থেকে_এতিম_অসহায়_গরীব_দুঃস্থদের_জন্য_৫%_বরাদ্দ...

...যারা প্রাইভেট কার কিনবেন তাদের জন্য! আগামী মাস থেকে গাড়ির ট্যাক্স অর্ধেক'এর বেশী বাড়িয়ে ফেলা হচ্ছে আগে 1500cc তে ছিল ...
11/06/2020

...যারা প্রাইভেট কার কিনবেন তাদের জন্য!

আগামী মাস থেকে গাড়ির ট্যাক্স অর্ধেক'এর বেশী বাড়িয়ে ফেলা হচ্ছে

আগে 1500cc তে ছিল ১৫০০০ এখন ২৫০০০!

2000cc পর্যন্ত ছিল ৩০,০০০ এখন ৫০,০০০!
2500cc পর্যন্ত ছিল ৫০,০০০ এখন ৭৫,০০০!
3000cc পর্যন্ত ছিল ৭৫,০০০০ এখন ১,২৫,০০০!
3500cc পর্যন্ত দিতে হবে ১,৫০,০০০
3500cc থেকে উপরের সব গাড়ির জন্য ২ লাখ!

এগুলো দিতে হবে প্রতি বছর বছর। অবাক করার ব্যাপার হচ্ছে 67% বাড়িয়েছে 1500cc তে যেটা কিনা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা ব্যাবহার করে বেশী। তাদের এখন দিতে হবে ১৫ হাজার থেকে এক লাফে ২৫ হাজার! এখন কেউ গাড়ি ব্যাবহার করতে চাইলে তাকে ড্রাইভার খরচ,এই যুক্তিহীন বিশাল ট্যাক্সসহ বছরে যত টাকা খরচ করতে হবে সে টাকা দিয়ে ৩-৪ বছর পর গাড়ি আরেকটা কেনা যাবে। এই আইন কাদের জন্য? জনগণের জন্য? তাও ৬৭% ট্যাক্স বাড়িয়েছেন ১-২ % না। এইসব আইডিয়া আসে কার মাথায়? গণপরিবহনের ভাড়া বাড়িয়েছেন ১০০ টাকার জায়গায় ২০০, গণপরিবহন কারা ব্যাবহার করে? গার্মেন্টস কর্মী, সাধারন ছাত্র, খুব নিম্ন আয়ের মানুষ। এখন একজন গার্মেন্টস কর্মী কি ১০০ টাকার ভাড়া ২০০ দিবে? এখন আবার 1500cc তে ১৫ হাজারের জায়গায় করেছেন ২৫ হাজার। কারা চালায় এইসব ১৫০০ সিসি গাড়ি? ছোটখাট ব্যাবসায়ী বা চাকুরীজীবী। সে কোন সেন্সে ২৫,০০০ টাকা দিবে? বাড়ালে হাইয়ার সিসি গুলোতে বাড়াতেন যেগুলো শখে কিনে না হয় আল্ট্রা বড়লোকরা কিনে। মানে কি এইসবের? জনগণের টাকা আসবে কোথায় থেকে? এইসব ইনসেইন লেভেলের ট্যাক্স কোন দেশে প্রাকটিস করা হয় যেখান থেকে দেখে এখানেও এপ্লাই করবেন? রোডের কোন খবর নাই, দিন দিন ট্রাফিক বাড়তেছে রাস্তা বাড়ান না। উল্টা রাস্তা বানানোর বাজেট পাস করেন আমেরিকা থেকেও বেশী টাকা খরচ করে। গাড়ি - ফ্রিজকে বিলাসবহুল পণ্য ধরে বসে আছেন, কোন সালের আইন এগুলো? এইসব ফালতু আইন খুব তাড়াতাড়ি সংশোধন করতে হবে, সংশোধন করে সময় উপযোগী করতে হবে। এখনো ১৯৮০ সালের আইন নিয়ে বসে আছেন। ট্রাফিক আইন সংশোধন করে ৫০০০ হাজারের জরিমানা ২০০০০ করতে পারলেন গাড়ির ট্যাক্সের আইন সংশোধন করতে পারবেন না কেন? খুব দ্রুত এইসব আইন সংশেধন করতে হবে এবং দেশের জনণনের উপর পাহাড় সমান ট্যাক্স কমাতে হবে। সবাই এখন পুরোপুরি অতিষ্ঠ এই ট্যাক্স নিয়ে, এটা এখন আমাদের সাথে তামাশার পর্যায়ে চলে গেছে।

***চৌধুরী ট্রান্সপোর্ট****
আমরা যে সকল সেবা দিয়ে থাকি...

#পণ্য পরিবহনে ট্রাক-পিকআপ সার্ভিস (২৪/৭)
#পরিবহন ব্যবসায়ীক পরামর্শ..
#ট্রাক- পিকআপ ক্রয়-বিক্রয়ের তথ্য ও সহযোগীতা প্রদান।
#পণ্য পরিবহন ও ব্যবসা /ক্রয়-বিক্রয়/পরিবহনের ভাড়া সহ এ সংক্রান্ত যেকোনো তথ্য বা পরামর্শ প্রদান করে থাকি..।

অফিসঃ
শাহী ঈদগাহ, সিলেট।

আমরা ট্রাক -পিকআপ ক্রয়-বিক্রয়/ভাড়া (২৪/৭) ট্রীপ এর জন্য গ্রুপটি করেছি! এছাড়া এখানে সবাই ট্রাক-পিকআপ সম্পর্কে যেকোনো তথ্য দিতে / নিতে আমাদের এই পেইজে সংযুক্ত হোন...ধন্যবাদ।

সড়ক পরিবহন আইন-২০১৮ ইং স্থগিত করে সংশোধনের আরজিবাংলাদেশ কভার্ডভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন টি.ও নং-১৪/২০১০|বা...
02/01/2020

সড়ক পরিবহন আইন-২০১৮ ইং স্থগিত করে সংশোধনের আরজি

বাংলাদেশ কভার্ডভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন টি.ও নং-১৪/২০১০|

বাংলাদেশ কভার্ডভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন এর পক্ষ থেকে সড়ক পরিবহন আইন-২০১৮ ইং যথোপযুক্ত সংশোধন ও যুগোপযোগী ধারা সন্নিবেশন এর পূর্ব পর্যন্ত স্থগিত করার জোর দাবী জানাচ্ছি।

সড়ক দূর্ঘটনা হ্রাস ও সড়কে শৃঙ্খলা আনয়নে বাংলাদেশ কভার্ডভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন মটরযান অধ্যাদেশ-১৯৮৩ ইং এবং মটরযান বিধিমালা-১৯৮৪ ইং এর যুগোপযোগী পরিবর্তন চায় তবে গত ১লা নভেম্বর-২০১৯ ইং থেকে কার্যকর সড়ক পরিবহন আইন-২০১৮ইং পরিবহন শিল্পকে ধ্বংসের একটি সুক্ষ নীল নকসা এবং পরিবহন সংশ্লিষ্ট বিশাল জনগৌষ্ঠিকে বর্তমান স্থিতিশীল সরকারের মুখোমুখি দাঁড় করানোর পাঁয়তারা বলে সংগঠনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

কোন মানুষ যেখানে ত্রুটিমুক্ত নয় সেখানে যান্ত্রিক যানবাহনে ত্রুটি থাকতেই পারে, ত্রুটিকে অপরাধ হিসেবে গন্য করে বড় শাস্তি বা জরিমানা মালিক/শ্রমিকরা কোনভাবেই মেনে নিতে পারছেনা। বর্তমানে বাংলাদেশে যে পরিমান যানবাহন চলাচল করে চালকের সংখ্যা তার অর্ধেক এমতাবস্থায়, সড়ক দূর্ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা হলে নিকট ভবিষ্যতে চালকের সংকট আরো তীব্র হবে বলে মালিক প্রতিনিধিরা মনে করে, শ্রমিক প্রতিনিধিরা এ পেশায় ভবিষ্যতে আর কেহ আগ্রহী হবেনা মর্মে মত দেন। উক্ত আইনে লাইসেন্স এর জরিমানা ধরা হয়েছে-২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা, একজন ড্রাইভার তার ২ মাসের বেতন দিয়েও জরিমানা পরিশোধ করতে পারবেনা পক্ষান্তরে তার পরিবার অভূক্ত থাকতে হবে। তাই উক্ত জরিমানা খুবই অসামাঞ্জস্য বলে মালিক-শ্রমিক প্রতিনিধিরা মনে করে।

ফিটনেস বিহীন/ মেয়াদ উত্তীর্ণ ফিটনেস এর জরিমানা-২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা। মেয়াদোত্তীর্ণের দিন ফিটনেস করা খুবই কঠিন, কারন বি.আর.টি.এ-তে গাড়ী প্রদর্শন এবং দাপ্তরিক কাজ, ব্যাংকে টাকা পরিশোধ করতে ৮/১০ দিন সময় লেগে যায় তাই মেয়াদ উত্তীর্ণ হওয়ার সাথে সাথেই মামলা করা যাবে না। বি.আর.টি.এ এর পরীক্ষা নিরীক্ষা করে ফিটনেস নেয়ার সময় দিতে হবে এবং জরিমানা পূর্বের দ্বিগুন এর বেশী করা উচিৎ হবেনা মর্মে মালিক-শ্রমিক প্রতিনিধিরা মত দেন। তেমনিভাবে রূট পারমিট, ট্যাক্স টোকেন এর জরিমানা সহনশীল পর্যায় রাখার জোর দাবী জানাচ্ছি।

যেহেতু সমগ্র বাংলাদেশের হাইওয়ে ও জেলা শহরগুলো এখনো সি.সি ক্যামেরার আওতায় আসেনাই সেহেতু ট্রাফিক সংকেত অমান্য/আদেশ অমান্য জনিত বিতর্কিত মামলার জরিমানা ৫০০ গুন করা হয়েছে তাহা কেহই মেনে নেবেনা।

সমগ্র বাংলাদেশের হাইওয়ের পাশে এখন পর্যন্ত কোন পার্কিং এর জায়গা নির্ধারিত হয় নাই বা কোন টার্মিনাল নাই। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা জানতে পেরেছি যে, পর্যায়ক্রমে সমগ্র হাইওয়ের পাশে টার্মিনাল ও পার্কিং চালকের বিশ্রামাগারসহ নির্মান করা হবে, বিশ্রামাগার ও পার্কিং এর ব্যবস্থা ব্যতিত রং পার্কিং এর জরিমানা আদাকোনভাবেই গ্রহনযোগ্য নয়।

সিট বেল্ট, হর্ণ, সাইলেন্সার পাইপ, চাকার সাইজ এরমত ছোট খাটো ত্রুটি বিচ্যুতির জন্যে মালিকদের সময় না দিয়ে বৃহৎ জরিমানার আইন বাস্তব সম্মত নয় বলিয়া সকলে একমত পোষন করেন।

সর্বোপরি, পরিবহন সেক্টর এর মালিক শ্রমিকদের আয়ের সহিত অসামাঞ্জস্য পূর্ণ জরিমানার বিধান ও দন্ড উল্লেখ পূর্বক উক্ত আইন অনতিবিলম্বে স্থগিত করে সংশোধনের জন্যে বাংলাদেশ কভার্ডভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয় অনুরোধ জানাচ্ছে, প্রয়োজনে বাংলাদেশ কভার্ডভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন এর নেতৃবৃন্দ সমগ্র বাংলাদেশের পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতিনিধি হিসেবে উক্ত আইন সংশোধনে যে কোন আলাপ-আলোচনা, পর্যবেক্ষন, অনুশীলন ও গভীর নীরিক্ষন পূর্বক বাস্তব সম্মত আইন প্রনয়নে সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দানে সদা প্রস্তুত রহিয়াছি।

ধন্যবাদান্তে,

মোঃ নজরুল ইসলাম

সাংগঠনিক সম্পাদক

বাংলাদেশ কভার্ডভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন

টি.ও লাইসেন্স নং-১৪/২০১০

মোবাইল নং-০১৭১৩-৩৭৬৪৫২, ০১৬১৭-০০০৭৮৭

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when চৌধুরী ট্রান্সপোর্ট লিঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share